মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

আত্রেজু’ উৎসবে প্রধানমন্ত্রী মেলোনির সাথে বিতর্কে অংশ নেবেন কান্তে

আপডেট:

মেলোনি প্রতিরক্ষা নীতি অভিবাসন,সামাজিক সুরক্ষা নিয়ে মাধ্যমে সমালোচনা করে আসছেন ফাইভ স্টার মুভমেন্টের নেতা কিন্ত মুখোমুখি বির্তকের সুযোগ পেয়ে তা দিয়ে আগামী নির্বাচনে লড়াইয়ে মেলোনী পরাজিত করার আগাম কৌশল হিসাবে কান্তে আত্রেজু উৎসবকে বেচে নিয়েছেন। পিডি নেত্রী এলি শ্লেইন সরে দাঁড়ালেও জিউসেপ্পে কন্তে নিশ্চিত করেছেন যে তিনি ‘আত্রেজু’ উৎসবে প্রধানমন্ত্রী মেলোনির সাথে বিতর্কে অংশ নেবেন। কন্তের অভিযোগ, ট্রাম্প ও ন্যাটোর চাপে সরকার আগামী ১০ বছরে সামরিক খাতে ৪৪৫ বিলিয়ন ইউরো খরচের পরিকল্পনা করছে, যা ইতালির স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। কাম্পানিয়া ও সার্দিনিয়ায় জয়ের পর বামপন্থী জোটের ঐক্য এবং ২০২৭ সালের নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন।- বিচার ব্যবস্থা নিয়ে কন্তে বলেন, সরকার রাজনীতিবিদদের বাঁচাতে এমন আইন করেছে যে এখন মাদক কারবারি ও চোরদের গ্রেপ্তারের আগে সতর্ক করতে হচ্ছে, ফলে অপরাধীরা পালিয়ে যাচ্ছে।
দেশে বর্তমানে ২৫,০০০ পুলিশ ও কারাবিনিয়েরির ঘাটতি রয়েছে; আলবেনিয়ায় অভিবাসী কেন্দ্রের পেছনে টাকা নষ্ট না করে সেই অর্থে নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দেন তিনি। জোটের নেতৃত্ব বাছাইয়ের ‘প্রাইমারি’র জরিপে এলি শ্লেইনের চেয়ে কন্তে এগিয়ে থাকলেও, তিনি ব্যক্তিগত পদের চেয়ে জোটের নেতা নির্বাচন নিয়ে ব্যাস্ত।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত