মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬

মেশিনা ব্রিজ নির্মাণ নিয়ে কঠোর সমালোচনা বিরোধী নেত্রী এলি শ্লেইন

আপডেট:

ইতালির মেলোনী সরকারের সবচেয়ে বড় যে পাইলট প্রকল্প রয়েছে তা মেসিনা ব্রীজ। এটি হলে সিসিলি ও ক্যালাব্রিয়ার জনগণের উপকার হবে। সময় ও পন্য পরিবহন সহজ হবে দাবী যোগাযোগ মন্ত্রী সালভিনির।তবে বিরোধী পিডি নেত্রী এটিকে পরিবেশ ও টাকার অপচয় মনে করে এর বিরোধিতা করছে। তিনি মনে করেন প্রোপাগান্ডা করে সিসিলি ও ক্যালাব্রিয়ার জনগণের দৃষ্টি অন্য দিকে সরিয়ে নিচ্ছে। মেসিনা ব্রিজ প্রকল্পে পদ্ধতিগত ত্রুটি ও পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে অডিট কোর্টের (Corte dei Conti) রায়ের পর পিডি নেত্রী এলি শ্লেইন সরকারের কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, সরকার ১৩ বিলিয়ন ইউরো বা প্রায় দেড় লাখ কোটি টাকা অপচয় করছে, যা দিয়ে সিসিলি ও ক্যালাব্রিয়ার ভেঙে পড়া রেল ও সড়ক যোগাযোগ ঠিক করা যেত। মেলোনি ও সালভিনিকে এই ‘লজ্জাজনক’ অপচয়ের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে প্রকল্পটি থামিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আদালতের রায়ে বলা হয়েছে, প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের ‘হ্যাবিট্যাট’ বা পরিবেশগত নির্দেশিকা এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন লঙ্ঘন করে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। নতুন করে কোনো টেন্ডার বা দরপত্র না ডেকেই সম্পূর্ণ সরকারি অর্থে এই প্রকল্পের কাঠামো পরিবর্তন করা হয়েছে, যা বেআইনি।আদালত আরও জানিয়েছে, প্রকল্পের ব্যয় ৫০ শতাংশেরও বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও সরকার ব্যয়ের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান করেনি।আদালতের এই কঠোর সমালোচনার পর সরকার কি শেষ পর্যন্ত বিতর্কিত মেসিনা ব্রিজ প্রকল্প নিয়ে সরকারকে দ্বিতীয় বার ভাবতে হবে। ইতালিতে বিচার ব্যাবস্থার আলদা মর্যদা রয়েছে। রাজনৈতিক নেতার প্রতি আস্থার সংকট বেশ প্রবল।

সুত্র :সিসিলি নিউজ, ফটো হ্যালো ইতালী

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত