সুপ্রাচীনকাল থেকে আরবদের সাথে ইতালির অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর খনিজ তেল আবিষ্কারের পর আরবদের অর্থনীতি শক্তিশালী হয়ে উঠে। প্রধানমন্ত্রী মেলোনী জিইসি সম্মেলনে সে কথাগুলো মনে করিয়ে দিয়ে নতুন একটি প্রস্তাব দেন জিইসি জোটের দেশগুলোকে। – গালফ কো-অপারেশন কাউন্সিল (GCC) সম্মেলনে জর্জিয়া মেলোনি ইতালিকে ইউরোপ, আফ্রিকা এবং উপসাগরীয় দেশগুলোর সংযোগকারী বা ‘সেতু’ হিসেবে তুলে ধরেছেন। ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ ইকোনমিক করিডোর (IMEC) এবং ডিজিটাল সংযোগের জন্য ‘ব্লু রমন’ কেবল প্রজেক্টে ইতালির ত্রিয়েস্তে বন্দরকে প্রধান কেন্দ্র করার প্রস্তাব দিয়েছেন তিনি।মধ্যপ্রাচ্যে শান্তির জন্য তিনি ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ (Two-State Solution) এবং ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে। মেলোনি প্রস্তাব দিয়েছেন, ভবিষ্যতে ইতালি একটি বিশেষ ‘GCC-মেডিটোরেনিয়ান সামিট’ আয়োজন করতে প্রস্তুত, যা এই অঞ্চলের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করবে।জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ‘প্র্যাগম্যাটিক’ বা বাস্তবসম্মত এবং আবেগবর্জিত নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি যেন শান্তিপূর্ণ থাকে, তা নিশ্চিত করতে আন্তর্জাতিক আলোচনার ওপর জোর দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী।ইউরোপে ‘ইসলামি বিচ্ছিন্নতাবাদ’ বা সমাজের মূল স্রোত থেকে সরে যাওয়া রুখতে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।আরব জোটের সাথে মিলিত হয়ে প্রাচ্য ও পাশ্চাত্যের এই বিশাল অর্থনৈতিক করিডোরে ইতালি প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে। সেই কর্মপরিকল্পনা নেওয়া যেতে পারে বলে ইতালির জনগণ মনে করে।
ছবি : হ্যালো ইতালি, সুত্র : আরব নিউজ

