বাজেট ঘাটতি, প্রতিরক্ষা, ব্যায় সংকোচন, ইউক্রেন,মধ্য প্রাচ্য নিয়ে খোলামেলা কথা বলেন প্রধানমন্ত্রী মেলোনী। তিন বছরের তার সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তার মেয়াদ কাল পূর্ণ করতে পারবেন বলে তিনি জানান।
টিজি লা ৭-এর ডিরেক্টর এনরিকো মেন্টানাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ইউরোপকে আমেরিকার ওপর নির্ভর না করে নিজের প্রতিরক্ষায় স্বাবলম্বী হতে হবে।ইউক্রেনে অস্ত্র সহায়তা অব্যাহত রাখার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, শান্তি আলোচনার পরিবেশ তৈরির জন্য রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ বা ‘ডিটারেন্স’ গড়ে তোলা জরুরি। ৪০ বিলিয়ন ইউরোর ‘সুপারবোনাস’ ঋণের বোঝার কারণে বাজেটে সাধারণ মানুষের বেতন ও স্বাস্থ্যখাতে কাক্সিক্ষত অর্থ বরাদ্দ করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি। বিচার বিভাগীয় সংস্কার নিয়ে আসন্ন গণভোটে ফলাফল যা-ই হোক, সরকার তার মেয়াদের শেষ দিন পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। ইস্তাত (ISTAT) বেতনের পতন নিয়ে যে তথ্য দিয়েছে, তা মূলত ২০২১-২২ সালের উচ্চ মুদ্রাস্ফীতির ফল; মেলোনির দাবি, ২০২৩ সাল থেকে বেতন বৃদ্ধির হার মুদ্রাস্ফীতির চেয়ে বেশি। মধ্যপ্রাচ্য সংকট সমাধানে তিনি ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ নীতির ওপর জোর দিয়েছেন, তবে হামাসকে ভবিষ্যৎ ফিলিস্তিন সরকার ব্যবস্থায় রাখা যাবে না বলে শর্ত দিয়েছেন। বিরোধী দলের নেতা কে তা নিয়ে স্পষ্টতা না থাকায় তিনি এখনই কারো সাথে সরাসরি টিভি বিতর্কে নামছেন না বলে জানিয়েছেন।৪০ বিলিয়ন ইউরোর সুপারবোনাস কি সত্যিই ইতালির অর্থনীতির জন্য বড় বোঝা,বলে দাবীকে কে অনেকে এটি সরকারের বাজেট ঘাটতির অজুহাত বলে মনে করে।
সুত্র : টিজি ৭,ফটো হ্যালোইতালি

