রবিবার, মার্চ ৮, ২০২৬

রাজনীতিতে আসাটা তার পূর্বপরিকল্পিত ছিল না কোভিড মহামারী রাজনীতিতে আসতে হয়েছে : সাবেক প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে

আপডেট:

ফাইভ স্টার মুভমেন্টের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে ‘স্তোরিয়ে’ (Storie) অনুষ্ঠানে তার রাজনৈতিক দর্শন এবং ভবিষ্যৎ জোট নিয়ে আলোচনা করেছেন।তিনি মাত্তেও রেনজিকে জোটে না নেওয়ার কারণ হিসেবে ব্যক্তিগত শত্রুতা নয়, বরং রেনজির ‘রাজনীতি ও ব্যবসার মিশ্রণ’ ঘটানোর নীতিকে দায়ী করেছেন। তিনি মনে করেন একজন রাজনীতিবীদ শুধু জনগন ও রাষ্ট্রের উন্নতি চিন্তা করবেন। রাজনীতি করতে হলে পেসা হিসাবে অন্য কিছু চিন্তা করলে রাষ্ট্র ও জনগণের কাছাকাছি যাওয়া যায়না। পুলিয়া রিজিয়নাল নির্বাচনে আন্তোনিও দেকারোকে সমর্থন দেওয়ার কারণ হিসেবে কন্তে তার সততা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়েছেন, দলীয় স্বার্থকে নয়। শৈশবের গ্রাম ভোলতুরারা আপ্পুলায় (Volturara Appula) কাটানো স্মৃতিচারণ করে তিনি বলেন, সেখান থেকেই তার নিয়ম ও স্বাধীনতার শিক্ষা শুরু হয়েছি কন্তে রাজনীতিতে আসার আগে ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আইনজীবী হিসেবে সফল ক্যারিয়ার গড়েছিলেন; রাজনীতিতে আসাটা তার পূর্বপরিকল্পিত ছিল না। কোভিড মহামারী চলাকালীন কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, সেটি ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, যেখানে তিনি একজন রাষ্ট্রনায়কের চেয়েও বেশি একজন মানুষ হিসেবে লড়েছিলেন। ফাইভ স্টার মুভমেন্ট এখন আর শুধু প্রতিবাদী দল নয়, বরং একটি স্থিতিশীল রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে, যারা ১০০ মিলিয়ন ইউরোর বেশি অর্থ জনগণের কল্যাণে ফেরত দিয়েছে।আগামী নির্বাচনে জোটের নেতৃত্ব কে দেবেন, তা প্রাইমারি বা অন্য কোনো পদ্ধতির চেয়ে প্রার্থীর বিশ্বাসযোগ্যতা ও বিজয়ের সক্ষমতার ওপর নির্ভর করবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত