বুধবার, মার্চ ৪, ২০২৬

লাম্পেদুসা হটস্পটে ৩২৯ জন অভিবাসী অবস্থান করছেন ইতালির

আপডেট:

গতকাল কয়েক ঘণ্টায় লিবিয়া উপকূল থেকে আসা ৬টি পৃথক নৌকায় মোট ২৬৫ জন অভিবাসী ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছেছেন। ইতালির কোস্ট গার্ড এবং গুয়ার্দিয়া দি ফিনাঞ্জা সাগরে অভিযান চালিয়ে ৮ থেকে ৫৬ জনের বিভিন্ন দলকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিশর, সুদান, মালয়েশিয়া এবং ইরিত্রিয়ার নাগরিকরা রয়েছেন।তথ্য সুত্রে জানা যায় – ৮ জন মিশরীয় নাগরিককে (যাদের মধ্যে ২ জন শিশু) দ্বীপের পোন্ান্তে (Ponente) রাস্তায় হাঁটতে দেখা গেছে; তারা দাবি করেছেন ফাইবারগ্লাসের নৌকায় এসেছেন, যদিও নৌকাটি খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে লাম্পেদুসা হটস্পটে ৩২৯ জন অভিবাসী অবস্থান করছেন, যা ধারণক্ষমতার ওপর চাপ সৃষ্টি করছে। ভিড় কমাতে ১০২ জন অভিবাসীকে আজই ফেরিতে করে পোর্তো এম্পেদোকলে (Porto Empedocle) স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌকাগুলো মূলত লিবিয়ার জাওয়িয়া, হোমস এবং সাবরাতা উপকূল থেকে রওনা হয়েছিল।বছরের শেষ সময়ে এসে লিবিয়া থেকে অভিবাসীদের এই হঠাৎ ঢল কি নতুন করে সাগর পথে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে যে বিশ্বের অনেক দেশে অস্থিরতা ও উন্নত জীবন আশায় পাড়ি দিয়ে ইতালি বা গ্রীস ও স্পেনের সাগর পথ বেছে নে। আলবেনিয়া সাথে চুক্তি করে এই অভিবাসীদের আগমন ঠেকানো যাবেনা। লিবিয়ার ও তিউনিসিয়া মরক্কোর সাথে সম্মিলিত চেষ্টায় কাজে আসতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করে।
সুত্র: হ্যালো ইতালি,

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত