বুধবার, মার্চ ১১, ২০২৬

প্রধানমন্ত্রী মেলোনী নতজানু পররাষ্ট্র নীতি যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলা আক্রমণ ডেনমার্ক ওগ্রীনল্যান্ড নিয়ে শঙ্কা

আপডেট:

সাবেক প্রধানমন্ত্রী ইতালী ফাইভ স্টার মুভমেন্টের নেতা আমেরিকার ভেনিজুয়েলা আক্রমণ ও মাদুরো কে ধরে নিয়ে যাওয়ার তীব্র বিরোধিতা করে বলেন বিশ্ব ব্যাবস্থা ভেঙে পড়লে কারো জন্য ভালো ফল বয়ে আনবেনা। – ফাইভ স্টার মুভমেন্টের নেতা জিউসেপ্পে কন্তে ‘রেতে ৪’-এর ‘১০ মিনিটি’ অনুষ্ঠানে ভেনেজুয়েলায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।কন্তে অভিযোগ করেন, মেলোনি সরকার আমেরিকার কাছে নতি স্বীকার করে আন্তর্জাতিক আইনকে পদদলিত করেছে, যা বিশ্বের জন্য বিপজ্জনক নজির স্থাপন করল। তিনি সতর্ক করেন যে, মাদুরো স্বৈরশাসক হলেও তার বিরুদ্ধে একতরফা সামরিক হামলা ‘জঙ্গল রাজত্ব’ বা ওয়াইল্ড ওয়েস্ট পরিস্থিতির সৃষ্টি করবে। কন্তে জানান, ট্রাম্পের পরবর্তী টার্গেট হতে পারে ডেনমার্কের গ্রিনল্যান্ড, কারণ সেখানেও বিপুল খনিজ সম্পদ রয়েছে; এটি ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি। তিনি অভিযোগ করেন, মেলোনি সরকার আমেরিকার চাপে সামরিক ব্যয় জিডিপির ২% থেকে ৫%-এ উন্নীত করছে, যার ফলে ইতালির পরিবার ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কন্তে মনে করিয়ে দেন, ২০১৯ সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালে গুয়াইদোকে স্বীকৃতি দিতে আমেরিকার চাপ প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি সহিংসতা এড়াতে চেয়েছিলেন।তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের শুরুতেই শান্তি আলোচনা না করায় এখন পুতিনের শক্তি বেড়েছে এবং আন্তর্জাতিক শৃঙ্খলা ভেঙে পড়েছে।

সুত্র :হ্যালো ইতালি /

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত