শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

মিলানে পুলিশ কর্মকর্তার হাতে মাদক কারবারি খুন ‘জাতির সাথে বিশ্বাসঘাতকতা,’ ক্ষুব্ধ : প্রধানমন্ত্রী মেলোনি

আপডেট:

মিলানে পুলিশ কর্মকর্তার হাতে মাদক কারবারি খুন: ‘জাতির সাথে বিশ্বাসঘাতকতা,’ ক্ষুব্ধ মেলোনি
​মিলান, ইতালি: মিলানের মাদকখ্যাত এলাকা রোগোরেদোয় এক মাদক কারবারিকে হত্যার তদন্তে এক পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতার খবর আসার পর গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তদন্তের এই নতুন মোড়কে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন।প্রধানমন্ত্রীর কড়া বার্তা দিয়ে বলেন কোনো ছাড় নয়,প্রধানমন্ত্রী মেলোনি সাফ জানিয়ে দিয়েছেন যে, আইন রক্ষাকারীর পোশাকে কোনো অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না। তার বক্তব্যের মূল পয়েন্টগুলো হলো, যদি ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে এটি কেবল একটি অপরাধ নয়, বরং জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতা এবং পুরো পুলিশ বাহিনীর সম্মানের ওপর একটি বড় আঘাত। মেলোনি স্পষ্ট করে দিয়েছেন যে, পুলিশের ইউনিফর্ম পরে অপরাধ করলে কোনো প্রকার ‘পেনাল শিল্ড’ বা বিশেষ আইনি সুরক্ষা পাওয়া যাবে না। অপরাধীর প্রতি কোনো দয়া দেখানোর প্রশ্নই ওঠে না।প্রধানমন্ত্রী উল্লেখ করেন,সৎ কর্মকর্তাদের সুরক্ষা দিয়ে যাবে সরকার। গুটি কয়েক অসৎ কর্মকর্তার লালসার জন্য হাজার হাজার সৎ ও নিষ্ঠাবান পুলিশ সদস্যের পরিশ্রম ও আত্মত্যাগ কলঙ্কিত হতে পারে না।
​তদন্তের চাঞ্চল্যকর তথ্য তদন্তকারী কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, প্রাথমিক ধারণা করা হচ্ছে যে গুলি চালানো ওই পুলিশ সদস্য নিজেই মাদক সংশ্লিষ্ট অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। সরকারের জন্য এটি অত্যন্ত বিব্রতকর একটি পরিস্থিতি তৈরি করেছে, কারণ অপরাধ দমনের দায়িত্বপ্রাপ্তরাই এখন খোদ অপরাধের জালে জড়িয়ে পড়েছেন।পুলিশ বাহিনীর স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মিলান প্রসিকিউটর অফিসের নির্দেশে পুলিশের নিজস্ব তদন্ত প্রক্রিয়ার প্রশংসা করেছেন। নিজ বাহিনীর ভেতরে থাকা ‘কালো ভেড়া’দের খুঁজে বের করতে পুলিশ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে, তা আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি বলে তিনি মনে করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত