রবিবার, মার্চ ১, ২০২৬

ইতালির নতুন বিচার বিভাগীয় সংস্কার নিয়ে তুমুল বিতর্ক : কন্তে

আপডেট:

বিচার বিভাগীয় সংস্কার নিয়ে সরকারি দল ও বিরোধী দল দুই মেরুর অবস্থান নিয়েছে। বর্তমানে ইতালির রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত জর্জিও মুলে প্রস্তাবিত নতুন বিচার বিভাগীয় সংস্কার নিয়ে। মুলে এবং কন্তের মধ্যকার বিতর্কের মূল পয়েন্টগুলো নিচে দেওয়া হলো। সংস্কার নাকি রাজনৈতিক নিয়ন্ত্রণ?জর্জিও মুলে: তিনি এই সংস্কারকে ‘ফ্যাসিবাদবিরোধী’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, এটি বিচারকদের নিরপেক্ষতা নিশ্চিত করার একটি ঐতিহাসিক সুযোগ। কন্তে একে সরকারের একটি ‘চাল’ হিসেবে দেখছেন। তার আশঙ্কা, এর মাধ্যমে বিচার বিভাগের ওপর সরকারের প্রত্যক্ষ রাজনৈতিক নিয়ন্ত্রণ বাড়বে এবং বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হবে। লটারি (Sorteggio) বনাম লবিংবিচারকদের নিয়োগ ও তদারকিতে মুলে লটারি পদ্ধতির সমর্থন করেন। তার দাবি, এতে বিচারকদের অভ্যন্তরীণ লবিং এবং রাজনৈতিক প্রভাব দূর করা সম্ভব হবে।কন্তের” পাল্টাযুক্তি: কন্তের মতে, এই পদ্ধতির আড়ালে সরকারি দলের ঘনিষ্ঠ ব্যক্তিরাই বিচার বিভাগে অনাকাঙ্ক্ষিত সুবিধা পাবেন, যা সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ রুদ্ধ করবে।পরিসংখ্যান ও মামলার জট দুই নেতার দাবি ​বিতর্কে বিচার বিভাগের বর্তমান অবস্থা নিয়ে উঠে এসেছে চমকপ্রদ কিছু তথ্য উঠে এসেছে। দুর্নীতি ও ঘুষ প্রসঙ্গ বিতর্কের এক পর্যায়ে মন্ত্রী নর্দিও-র ‘মাজ্জেত্তে’ (ঘুষ) সংক্রান্ত বিতর্কিত মন্তব্য নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।জিউসেপ্পে কন্তে, তিনি নর্দিও-র মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি দুর্নীতির প্রতি সরকারের নমনীয় মনোভাবেরই বহিঃপ্রকাশ।জর্জিও মুলে: বিপরীতে মুলে বর্তমান ব্যবস্থার ত্রুটিগুলো তুলে ধরে জানান, বিদ্যমান ব্যবস্থায় শত শত মানুষ ‘অন্যায্য বন্দিত্বের’ শিকার হচ্ছেন, যা সংস্কারের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে।জর্জিও মুলে যেখানে একে স্বচ্ছতা আনার প্রক্রিয়া বলছেন, জিউসেপ্পে কন্তে সেখানে রাজনৈতিক আধিপত্যের বিপদ দেখছেন। ইতালির সাধারণ নাগরিক ও বিচার বিভাগের ভবিষ্যতের জন্য এই সংস্কারের ফলাফল কী হয়, তা-ই এখন দেখার বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত