ইতালিতে রাইডারদের শোষণের প্রতিবাদে ১৪ মার্চ জাতীয় ধর্মঘট
রোম, ইতালি: হাড়ভাঙা খাটুনি আর সামান্য আয়ের বিনিময়ে জীবন বাজি রেখে কাজ করা ডেলিভারি রাইডাররা এবার বড় ধরনের আন্দোলনে নামছেন। ডেলিভারি কোম্পানিগুলোর ‘অমানবিক’ শোষণের প্রতিবাদে রোমের সান লরেঞ্জো এলাকায় রাইডাররা এক প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করেছেন। সেখানে রক্তের ছাপযুক্ত ডেলিভারি ব্যাগ ও ব্যানার ব্যবহারের মাধ্যমে তাদের কষ্টের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়।ইতালিতে বর্তমানে রাইডারদের অবস্থা চরম সংকটাপন্ন। আন্দোলনের পেছনে মূলত কয়েকটি বড় কারণ রয়েছে:দারিদ্র্য ও নিম্ন মজুরি: বর্তমানে ইতালিতে ৪০ হাজারেরও বেশি রাইডার দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। প্রতিটি ডেলিভারির জন্য তারা পাচ্ছেন মাত্র ২ থেকে ৪ ইউরো।শ্রম শোষণ (Caporalato): মিলান আদালতের সাম্প্রতিক এক রায়ে ডেলিভারি সেক্টরে শ্রমিক শোষণের (কাপোরালাতো) বিষয়টি প্রমাণিত হওয়ার পর রাইডারদের এই ক্ষোভ আরও তীব্র হয়েছে।অনিরাপত্তা ও লাঞ্ছনা: রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি তো আছেই, তার ওপর গ্রাহকদের হাতে অপদস্থ হওয়ার ঘটনাও বাড়ছে।এক বাংলাদেশী রাইডার বলেন,রোমে কর্মরত বাংলাদেশী রাইডার মোহাম্মদ তার তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করে জানান, তিনি প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা কাজ করেন। কঠোর পরিশ্রমের পরেও সম্প্রতি ডেলিভারি দিতে গিয়ে তিনি এক গ্রাহকের হাতে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেনগত শনিবার ইতালিতে রাইডারদের জাতীয় ধর্মঘট পালিত হয় । রাজধানী রোমে একটি বিশাল পদযাত্রা বা ‘কোর্তেও’ আয়োজনের প্রস্তুতি চলছে।এখান থেকেই ধর্মঘটিদের মূল সমাবেশ ও পদযাত্রা শুরু হয় । রাইডারদের দাবি— অবিলম্বে তাদের কাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পারিশ্রমিক বৃদ্ধি করে জীবনযাত্রার মান উন্নত করতে হবে।
ইতালিতে রাইডারদের শোষণের প্রতিবাদে ১৪ মার্চ জাতীয় ধর্মঘট
আপডেট:

