সোমবার, জুলাই ১৩, ২০২৬

ইতালিতে কার্যকর হলো অটোভেলাক্সের নিয়ম বন্ধ হচ্ছে শত শত ডিভাইস, চালকদের স্বস্তির মাঝে পুলিশের উদ্বেগ

আপডেট:

রোম, ১২ জুলাই: ইতালির সড়কগুলোতে গতি নিয়ন্ত্রণে ব্যবহৃত স্পিড ক্যামেরা বা ‘অটোভেলাক্স’ (Autovelox) নিয়ে জারি করা নতুন একটি সরকারি ডিক্রি আজ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে। গত ৮ জুন গ্যাজেটা অফিশিয়ালে (Gazzetta Ufficiale) প্রকাশিত মন্ত্রী পর্যায়ের এই ডিক্রির মূল লক্ষ্য হলো— চালক ও স্থানীয় প্রশাসনের মধ্যে জরিমানা সংক্রান্ত দীর্ঘদিনের আইনি অস্পষ্টতা ও বিবাদ দূর করা।
​নতুন এই নির্দেশনায় ইতালির সড়ক নিরাপত্তা ও ট্রাফিক নিয়মে বেশ কিছু আমূল পরিবর্তন আনা হয়েছে। নিচে প্রধান বিষয়গুলো তুলে ধরা হলো:
​১. বাধ্যতামূলক ‘নির্ভরযোগ্যতার লাইসেন্স’ ও কঠোর শর্ত ​নতুন নিয়মে প্রতিটি অটোভেলাক্স ডিভাইসের জন্য একটি নির্দিষ্ট কর্মক্ষমতার প্যারামিটার অর্জন করা বাধ্যতামূলক করা হয়েছে, যাকে বলা হচ্ছে ‘নির্ভরযোগ্যতার লাইসেন্স’। নতুন নিয়ম অনুযায়ী ডিভাইসগুলোকে অবশ্যই:ন্যূনতম ৯০ শতাংশ যানবাহন সঠিকভাবে শনাক্ত করতে হবে।গতি পরিমাপ এবং গাড়ির নম্বর প্লেট চেনার হার অন্তত ৯৫ শতাংশ হতে হবে।
​২. চালকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা
​চালকদের প্রাইভেসির সুরক্ষায় এবার বিশেষ জোর দেওয়া হয়েছে। নতুন নিয়মে অটোভেলাক্সের মাধ্যমে সামনের দিক থেকে তোলা সমস্ত ছবিতে চালক বা আরোহীদের মুখমণ্ডল স্বয়ংক্রিয়ভাবে অস্পষ্ট (Blur) বা আবৃত করার বিধান যুক্ত করা হয়েছে।
​৩. ঝুলে আছে শত শত ক্যামেরার ভাগ্য
​এই কঠোর নিয়মের কারণে ইতালির সড়কগুলোতে থাকা ক্যামেরার একটি বড় অংশ আইনি মারপ্যাঁচে পড়েছে। বর্তমানে দেশটিতে সচল থাকা প্রায় ৩,১৫০টি ডিভাইস এই নিয়মের আওতায় থাকলেও, অবশিষ্ট ৮৫০টি ক্যামেরা নতুন করে অনুমোদন পাওয়ার জন্য পুনরায় আবেদন করতে বাধ্য হবে। নিয়ম পূরণ করতে না পারলে এগুলো বন্ধই থাকবে।ইতালিতে এখন গ্রীষ্মকালীন ছুটি ও ভ্রমণের মৌসুম শুরু হয়েছে। এই সময়ে লাখ লাখ মানুষ সড়কে গাড়ি নিয়ে বের হন। ঠিক এমন মুহূর্তে শত শত ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় পুলিশ কর্মকর্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, নজরদারি কমে যাওয়ার সুযোগে চালকদের মধ্যে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রবণতা মারাত্মকভাবে বেড়ে যেতে পারে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত