সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ডাবলিন আইন ও অভিবাসী সংকট নিয়ে ইতালি ও জার্মানির উত্তেজনা

আপডেট:

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী পিয়ান্তেডোসি ডাবলিন বিধি অনুযায়ী জার্মানি থেকে অভিবাসীদের ফেরত নিতে বার্লিনের কাছে জরুরি আর্থিক তহবিল দাবি করেছেন। এর প্রেক্ষিতে ইতালীয় রাজনীতি ও অভিবাসন নীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।মাত্তেও সালভিনি ও এনজিও জাহাজের ওপর নিষেধাজ্ঞা উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, জার্মানি সহযোগিতা না করলে জার্মান পতাকাবাহী উদ্ধারকারী জাহাজগুলোকে কোনো ইতালীয় বন্দরে ঢুকতে দেওয়া হবে নাআন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘনের ঝুঁকি থাকা সত্ত্বেও রোম বেসরকারি এনজিও জাহাজগুলোর কার্যক্রম বন্ধ করতে কঠোর অবস্থানে রয়েছে। ২০২২ সাল থেকে এ পর্যন্ত জার্মান এনজিওগুলো প্রায় ২২,৫০০ অভিবাসীকে ইতালিতে নামিয়েছে, যা বেসরকারি উদ্ধার অভিযানের অর্ধেকেরও বেশি। সমুদ্রপথে আসা মোট অভিবাসীদের মাত্র ৭ শতাংশ এনজিওর মাধ্যমে এলেও, রোম মনে করছে এই জাহাজগুলো অবৈধ পারাপারকে উৎসাহিত করছে।
​ডাবলিন মামলার আইনি অবস্থান: ইতালির দাবি অনুযায়ী, নতুন ইইউ অভিবাসন প্যাক কার্যকর হওয়ার ফলে পূর্বের সকল ঝুলে থাকা ডাবলিন রিটার্ন সংক্রান্ত মামলাগুলো আইনত বাতিল হয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত