তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত 

0
75

রুহুল আমিন, নিজস্ব প্রতিনিধি:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জের তাড়াইল থানা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আরিয়ান আহমেদ রাহাতকে সভাপতি, কাওসার আহমেদকে সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম।

জানা যায়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
তাড়াইল সদর বাজার ট্রলারঘাট সংলগ্ন কার্যালয়ে শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) জাঁকজমকপূর্ণ পরিবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল থানা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র  আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আরিয়ান আহমেদ রাহাত এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ত্বোয়াসিন বিন মুজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক বড় হুজুর, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক প্রকাশনা ও দফতর সম্পাদক শহিদুল ইসলাম ভুঁইয়া। এসময় এক বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ত্বোয়াসিন বিন মুজিব তার বক্তব্যে নতুন কমিটির নেতৃবৃন্দকে অতিদ্রুত পূনাঙ্গ কমিটি গঠন করার জন্য আদেশ করেন। সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলনের উত্তরোত্তর উন্নতি কামনা করে মহান রবের দরবারে প্রার্থনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here