২৭৫. যারা সুদ (রিবা) খায় তাদের অবস্থা হচ্ছে শয়তানের স্পর্শে সহজাত বিচারবুদ্ধি লোপ পাওয়া ব্যক্তির মতো। এজন্যেই তারা বলে ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করেছেন। যার নিকট তার প্রতিপালকের বিধান পৌঁছেছে এবং সুদ খাওয়া থেকে বিরত থেকেছে, তার অতীতের বিষয় সম্পূর্ণতই আল্লাহর এখতিয়ারে। কিন্তু যারা বিধান জানার পরও সুদ খেতে থাকবে, জাহান্নামই হবে তাদের নিবাস। সেখানেই থাকবে তারা চিরকাল। ২৭৬. সুদী অর্থ আল্লাহর রহমত থেকে পুরোপুরি বঞ্চিত থাকে আর সৎদান তাঁর অনুগ্রহসিক্ত হয়ে বহুগুণে সমৃদ্ধ হয়। যারা অকৃতজ্ঞ এবং ক্রমাগত পাপে লিপ্ত, আল্লাহ তাদের অপছন্দ করেন।
সূরা বাকারা

