মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইতালী আওয়ামী লীগ কাতানিয়া শাখা 

আপডেট:

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইতালী আওয়ামী লীগ কাতানিয়া শাখার সভাপতি মোল্লা সেলিম ও সাধারণ সম্পাদক নওয়াব সৌজন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এই নেতা।

শুভেচ্ছা বার্তায় তারা বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক-এই কামনা করছি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাস ও দেশের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত