মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

স্পেনে নিযুক্ত বাংলাদেশ  রাষ্ট্রদূতের বাসভবনে  বাংলা নববর্ষ  উদযাপন

আপডেট:

মো.সুমন মিয়া, স্পেন থেকেঃ

স্পেনের রাজধানী  মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গত রবিবার (১৪ এপ্রিল) রাষ্ট্রদূতের বাসভবনে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সাথে  বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি ও মিসেস ফরিদা আক্তার আমন্ত্রিত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

এ ছাড়া দিবসটি উপলক্ষে  নারী-পুরুষদের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত শিল্পীরা ঐতিহ্যগত বাংলা গান পরিবেশন করেন।

বিজ্ঞাপন

বর্ণাঢ্য  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, স্পেন প্রবাসী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্পেন প্রবাসী বাংলাদেশী শিশু -কিশোররা তাদের পরিবারসহ।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে পহেলা বৈশাখের বিভিন্ন প্রকারের সুস্বাদু  বর্তা ও বাহারি খাবারের আপ্যায়ন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত