বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

অর্থনৈতিক প্রবৃদ্ধি ঠিক রাখতে ৬ কর্ম দিবস চালু গ্রীসে

আপডেট:

ইউরোপের দেশ গ্রিস। ক্রমাগত জনসংখ্যা হ্রাস পাওয়া এবং দক্ষ জনবলের অভাবেই এই সিদ্ধান্তের পথে হাঁটার কথা জানিয়েছে দেশটি। উৎপাদনশীলতা বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে একসময় দেউলিয়াত্বের পথে হাঁটা গ্রিস।বর্তমানে আবার ঘুরে দাঁড়িয়েছে গ্রিস।বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি। তাই সপ্তাহে ৪৮ ঘণ্টার কর্মসপ্তাহ চালু করার সিদ্ধান্ত নিয়েছে গ্রিস কর্তৃপক্ষ।
১ জুলাই থেকেই চালু হয়েছে এই কর্মসপ্তাহ। অবশ্য দেশটির কর্মী ইউনিয়নগুলো একে ‘বর্বরতা’ বলেই আখ্যা দিয়েছে।গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস অবশ্য নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন। তার দাবি, জনসংখ্যা কমে যাওয়া এবং দক্ষ কর্মীর সংকটের কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০০৯ সালের শেষদিকে গ্রিসে অর্থনৈতিক সংকট শুরু। এরপর দেশটি ছেড়ে চলে গেছে ৫ লাখের বেশি মানুষ।
মোস্তাফিজ রহমান
গ্রীস সংবাদ দাতা

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত