এখন থেকে ঢাকাতেই বাংলাদেশীদের ভিসার প্রসেস করবে অস্ট্রেলিয়া। গতকাল অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে ফোন করে এ তথ্য জানিয়েছেন।এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে গতকাল উপদেষ্টা পরিষদকে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।গত বছর অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরকালে তাকে এ অনুরোধ জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশী নাগরিকদের ভিসা প্রসেস করত অস্ট্রেলিয়া।

