বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

ইউরোপীয় কমিশন ৪ দেশকে অভিবাসী আগমন অসামঞ্জস্যপূর্ণভাবে বেশি বাধ্যতামূলক সংহতি আর্থিক সহায়তার বিরোধী তিন সদস্য রাষ্ট্রের

আপডেট:

ইউরোপীয় কমিশন স্পেন, ইতালি, গ্রিস এবং সাইপ্রাসকে ‘অভিবাসন চাপের মধ্যে থাকা’ দেশ হিসেবে চিহ্নিত করেছে, কারণ গত বছর এই দেশগুলোতে অভিবাসীর আগমন ছিল অসামঞ্জস্যপূর্ণভাবে বেশি। এর ফলে, ২০২৬ সাল থেকে অন্যান্য সদস্য দেশগুলোকে বাধ্যতামূলকভাবে সংহতি প্রকাশ করতে হবে। সদস্য দেশগুলো আশ্রয়প্রার্থীদের নিজেদের দেশে স্থানান্তর করতে পারে অথবা প্রতি ব্যক্তির জন্য ২০,০০০ ইউরো আর্থিক সহায়তা দিতে পারে। পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া এই নিয়মের বিরোধিতা করে জানিয়েছে যে তারা কোনোভাবেই অংশ নেবে না। এই ‘বাধ্যতামূলক সংহতি’ ব্যবস্থাটি ২০২৪ সালে গৃহীত ‘প্যাক্ট অন মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম’-এর অংশ। এই সংহতি তহবিলের ন্যূনতম আকার হবে ৩০,০০০ স্থানান্তর এবং ৬০০ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা যেসব দেশ এই নিয়ম মানবে না, তারা ইইউ আইনের অধীনে বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য অভিযুক্ত হতে পারে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হতে পারে।কমিশনের রিপোর্ট অনুযায়ী, জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত অবৈধভাবে সীমান্ত পারাপার ৩৫% কমেছে।বাধ্যতামূলক সংহতি কি ইউরোপীয় ইউনিয়নের ঐক্যকে শক্তিশালী করবে, নাকি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সৃষ্টি হতে পারে।
তথ্য সুত্র :
AsylumSeekers Refugeeree, EUCommission

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত