বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

মাল্টা কোস্টগার্ড উদ্ধার হওয়া ৪৪ জন বাংলাদেশিকে ঢাকা ফেরত

আপডেট:

মানব পাচারকারী কবলে পড়ে সমুদ্র পথে ইতালী প্রবেশের আগে মাল্টায় থেকে উদ্ধার হওয়া বাংলাদেশীর ফেরত পাঠিয়েছে কতৃপক্ষ।লিবিয়া থেকে সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে মাল্টা কোস্টগার্ড কর্তৃক উদ্ধার হওয়া ৪৪ জন বাংলাদেশিকে ঢাকা ফেরত পাঠানো হয়েছে। সাধারণত অভিবাসন প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগলেও, এবার মাত্র ১৭ দিনের অবিশ্বাস্য দ্রুততায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এবং মাল্টা সরকারের বিশেষ অর্থায়নে এই প্রত্যাবাসন ফ্লাইটটি পরিচালিত হয়। ফেরত আসা বাংলাদেশিরা বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে অবৈধভাবে আসা অভিবাসীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর যে কঠোর নীতি গ্রহণ করেছে, এটি তারই প্রতিফলন।ফেরত আসাদের বেশিরভাগই দালালের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা খরচ করে জীবন ঝুঁকিতে ফেলে সমুদ্রপথে মাল্টা হয়ে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। মাল্টা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা ভবিষ্যতে আরও দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর করবে দেশে ফেরার পর ব্র্যাকের অভিবাসন কর্মসূচির পক্ষ থেকে ভুক্তভোগীদের জরুরি সহায়তা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত