দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে বাংলাদেশী অভিবাসীদের কবরস্থান সংকট ছিলো। ২০১১ সালে বিষয়টি নিয়ে রোম ক্যামুনের সাথে দেনদরবার চলছিলো। অবশেষে রোম ক্যামুনে স্থান নির্ধারণ করে কবরে ব্যাবস্থা করল।
রোম মিউনিসিপ্যালিটি ফ্ল্যামিনিও (প্রিমা পোর্তা) কবরস্থানের মুসলিম সেকশন সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন করেছে।বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এবং ধর্মীয় রীতি পালনের সুবিধার্থে এখানে নতুন ৪০০টি কবরের জায়গা তৈরি করা হবে। রোমে বসবাসরত প্রায় ১ লক্ষ মুসলিম, বিশেষ করে দীর্ঘদিনের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির চাহিদার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরিবেশ কাউন্সিলর সাবরিনা আলফোনসি জানিয়েছেন, রোম একটি অন্তর্ভুক্তিমূলক শহর এবং ধর্মীয় ভিন্নতাকে সম্মান জানানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রিমা পোর্টা এলাকার কবরস্থান সরেজমিনে পরিদর্শনের পর বর্তমান মুসলিম অংশের পাশেই নতুন এই জায়গাটি নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন রোমে বসবাসরত বাংলাদেশিরা যাতে ধর্মীয় মর্যাদায় ও সঠিক নিয়মে প্রিয়জনদের দাফন করতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সাথে নথিতে উল্লেখ করা হয়েছে।
রোমে মুসলিম কমিউনিটি কবরের স্থান রোম মিউনিসিপ্যালিটি ফ্ল্যামিনিও অনুমোদন
আপডেট:

