মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

অভিবাসীদের নিয়ে মেলোনি জোটের ইউরোপীয় পার্লামেন্ট অনিয়মিত বহিষ্কার নতুন বিল

আপডেট:

অনিয়মিত অভিবাসীদের সাগর পথ ও অভিবাসন নীতি কঠোর করতে ইতালির প্রধানমন্ত্রী ও তার সমর্থকেরা নতুন অভিবাসন আইন ইউরোপীয় পার্লামেন্টে পাস করতে বিল এনেছে। ইউরোপীয় পার্লামেন্ট অনিয়মিত অভিবাসীদের দ্রুত বহিষ্কার বা ডিপোর্ট করার লক্ষ্যে বিতর্কিত ও কঠোর আশ্রয় নীতি অনুমোদন করতে যাচ্ছে। নতুন নিয়মে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর ও তিউনিসিয়াসহ ৭টি দেশকে ‘নিরাপদ উৎপত্তি দেশ’ (Safe Countries of Origin) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, ফলে এসব দেশের নাগরিকদের আশ্রয় আবেদন দ্রুত বাতিল হতে পারে। শুধু নিজ দেশে নয়, অভিবাসীরা ইউরোপে আসার পথে যে ‘নিরাপদ তৃতীয় দেশ’ (Safe Third Country) দিয়ে ট্রানজিট করেছেন, তাদের সেখানেও ফেরত পাঠানোর সুযোগ রাখা হয়েছে।মেলোনি জোট ইতিমধ্যে অধিকাংশ জাতীয়তাবাদী রাজনৈতিক দলসমূহের বুজতে সক্ষম হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টে উদারপন্থী দল সমূহ এর বিলে বিরোধিতা করে আসছে। এই সংস্কারটি পাস করতে ইউরোপীয় পিপলস পার্টি (EPP), মেলোনির দল এবং অন্যান্য ডানপন্থী দলগুলো একজোট হয়েছে, যা ব্রাসেলসে ‘জর্জিয়া মেজরিটি’ নামে পরিচিতি পাচ্ছে।
বামপন্থী ও গ্রিন পার্টির অভিযোগ, এই আইন মানবাধিকার লঙ্ঘন করবে এবং ইউরোপকে অভিবাসন নিয়ন্ত্রণে বিদেশি সরকারের ওপর নির্ভরশীল করে তুলবে; তবে ডানপন্থীদের দাবি এটি প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করবে।(১০ ফেব্রুয়ারি) এই বিলের ওপর চূড়ান্ত ভোট হবে এবং একই অধিবেশনে ইইউর প্রতিরক্ষা বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার বিষয়েও আলোচনা হবে।

সুত্র :ইউরো নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত