ইতালির অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। সম্প্রতি তিনি একটি নতুন অভিবাসন প্যাকেজ বা বিলের ঘোষণা দিয়েছেন, যা আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হতে পারে।
ইতালির নতুন অভিবাসন বিল যা আছে নতুন এই প্যাকেজে অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা রক্ষায় কঠোর কিছু পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে বিতর্কিত ‘নৌ অবরোধ’ (Naval Blockade): সমুদ্রপথে অভিবাসীদের আগমন ঠেকাতে আবারও নৌ অবরোধের বিষয়টি সামনে আনা হয়েছে।
এনজিও জাহাজে নিষেধাজ্ঞা: জননিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা বা অতিরিক্ত অভিবাসী চাপের অজুহাতে এনজিও উদ্ধারকারী জাহাজগুলোকে ইতালীয় জলসীমায় প্রবেশে ৩০ দিন থেকে ৬ মাস পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে।আলবেনিয়া মডেলের সম্প্রসারণ: ইউরোপীয় মাইগ্রেশন প্যাক্টের আওতায় উদ্ধারকৃত অভিবাসীদের সরাসরি ইতালিতে না এনে আলবেনিয়ার মতো ‘নিরাপদ তৃতীয় দেশে’ পাঠানোর ব্যবস্থা রাখা হচ্ছে।
দ্রুত বহিষ্কারের ক্ষমতা: কোনো অভিবাসী যদি সরকারি কর্মকর্তা বা পুলিশের ওপর হামলা, সম্পত্তি নষ্ট বা ডিটেনশন সেন্টারে (CPR) দাঙ্গায় জড়িত থাকে, তবে বিচারকরা তাদের সরাসরি বহিষ্কারের আদেশ দিতে পারবেন।জাতীয় নিরাপত্তা ও ‘সালভা আলমাসরি’ নিয়ম: এই নিয়মের আওতায় কোনো ব্যক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করা হলে তাকে নিজ দেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া যাবে।আইনি চ্যালেঞ্জ ও বিতর্কপ্রস্তাবিত এই আইনটি ইতোমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে”বিদেশী পতাকাবাহী এনজিও জাহাজকে জোরপূর্বক তৃতীয় কোনো দেশে পাঠানো আন্তর্জাতিক সামুদ্রিক আইনের লঙ্ঘন হতে পারে। এর ফলে বিষয়টি উচ্চ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।”পরবর্তী পদক্ষেপ আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদে আলোচনার পর এই বিলটি সংসদে পাসের জন্য উত্থাপন করা হবে। এটি পাস হলে ইতালির অভিবাসন রোধে করা যাবে বলে সরকার মনে করে।
ইতালিতে অভিবাসীদের জন্য নতুন আইন অপরাধে জড়িত থাকলেই সরাসরি বহিষ্কারের ক্ষমতা পাচ্ছেন বিচারকরা
আপডেট:

