সোমবার, মার্চ ২৩, ২০২৬

কচ্ছপরা শুধু চুম্বক ক্ষেত্র ব্যবহার করেই পথ খুঁজে নেয় না

আপডেট:

সামুদ্রিক কচ্ছপ হাজার হাজার মাইল দূরত্ব পাড়ি দিলেও পথ হারায় না। সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে, যুক্তরাষ্ট্রের উপকূলে বাস করা লগারহেড কচ্ছপরা সাগরের নির্দিষ্ট ভৌগোলিক এলাকার চৌম্বকীয় সংকেত মনে রাখতে পারে। এ কারণে তারা নির্দিষ্ট খাবারের স্থানে বারবার ফিরে যেতে পারে।
গবেষণায় দেখা গেছে, কচ্ছপরা শুধু চুম্বক ক্ষেত্র ব্যবহার করেই পথ খুঁজে নেয় না। বরং তারা এটি দীর্ঘ সময় ধরে তা মনে রাখে। গবেষকরা ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে নবজাতক লগারহেড কচ্ছপ নিয়ে পরীক্ষা চালান। এতে দেখা গেছে, কচ্ছপেরা অন্তত চার মাস পর্যন্ত আগের খাবারের স্থান মনে রাখতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন, তারা হয়তো আরো দীর্ঘ সময় এটি মনে রাখতে সক্ষম। ভেনেজুয়েলায় ২০২২ সালের জুলাইয়ে লগারহেড কচ্ছপের বাচ্চাদের সাগরে অবমুক্ত করা হয়। গবেষণায় দেখা গেছে, কচ্ছপেরা শুধু চৌম্বকীয় ক্ষেত্র ব্যবহার করেই পথ খুঁজে নেয় না। বরং তারা এটি দীর্ঘ সময় ধরে মনে রাখে।সামুদ্রিক কচ্ছপ হাজার হাজার মাইল দূরত্ব পাড়ি দিলেও পথ হারায় না। সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে, যুক্তরাষ্ট্রের উপকূলে বাস করা লগারহেড কচ্ছপরা সাগরের নির্দিষ্ট ভৌগোলিক এলাকার চৌম্বকীয় সংকেত মনে রাখতে পারে। এ কারণে তারা নির্দিষ্ট খাবারের স্থানে বারবার ফিরে যেতে পারে।গবেষণায় দেখা গেছে, কচ্ছপরা শুধু চুম্বক ক্ষেত্র ব্যবহার করেই পথ খুঁজে নেয় না। বরং তারা এটি দীর্ঘ সময় ধরে তা মনে রাখে। গবেষকরা ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে নবজাতক লগারহেড কচ্ছপ নিয়ে পরীক্ষা চালান। এতে দেখা গেছে, কচ্ছপেরা অন্তত চার মাস পর্যন্ত আগের খাবারের স্থান মনে রাখতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন, তারা হয়তো আরো দীর্ঘ সময় এটি মনে রাখতে সক্ষম।বন্দি কচ্ছপদের প্রশিক্ষণ দিয়ে দেখা গেছে, তারা চৌম্বকীয় অবস্থানকে খাবারের সঙ্গে সম্পর্কিত মনে করে এবং আগের খাবারের স্থানে ফিরে গিয়ে বিশেষ ভঙ্গিতে ‘নাচের’ মতো আচরণ করে।গবেষকরা আরো দেখেছেন, কচ্ছপরা দুটি চৌম্বকীয় ব্যবস্থা ব্যবহার করে—একটি চৌম্বকীয় মানচিত্র, যা তাদের অবস্থান শনাক্ত করে। অন্যটি চৌম্বকীয় কম্পাস, যা তাদের সঠিক পথে চলতে সাহায্য করে। তবে রেডিওফ্রিকোয়েন্সি (আরএফ) তরঙ্গ কচ্ছপদের কম্পাস বিভ্রান্ত করতে পারে, যা তাদের অভিবাসন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে।তবে গবেষকরা সতর্ক করেছেন, উপকূলীয় এলাকায় মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইসের অতিরিক্ত ব্যবহার কচ্ছপদের চৌম্বকীয় নেভিগেশন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। তাই কচ্ছপ সংরক্ষণে উপকূলীয় অঞ্চলে আরএফ তরঙ্গের ব্যবহার কমানো ও নৌ চলাচল নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

—সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত