বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

মানব মস্তিষ্ক শৈশবকাল, কৈশোর, প্রাপ্তবয়স্ক অবস্থা, বার্ধক্যের শুরু এবং বার্ধক্যের শেষ পাঁচ দাপ অতিক্রম করে

আপডেট:

মানব মস্তিষ্কের বয়স বিভিন্ন ধাপে বৃদ্ধি পায়, যার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আসে ৯, ৩২, ৬৬ ও ৮৩ বছর বয়সে। সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৪ হাজার মানুষের মস্তিষ্ক স্ক্যানিংয়ের মাধ্যমে এই চমকপ্রদ তথ্য উদঘাটন করেছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘নেচার কমিউনিকেশনস’-এ এবং এটি আমাদের মস্তিষ্কের বিভিন্ন বয়সের ধাপগুলো সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। খবর বিবিসি ও গার্ডিয়ানের।মানুষের মস্তিষ্কের বয়স মূলত পাঁচটি ধাপে ভাগ করা যায়। যেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত। গবেষণার তথ্য অনুযায়ী, মস্তিষ্কের বয়সের এই ধাপগুলো হলো- শৈশবকাল, কৈশোর, প্রাপ্তবয়স্ক অবস্থা, বার্ধক্যের শুরু এবং বার্ধক্যের শেষ।শৈশবকাল (জন্ম থেকে ৯ বছর): এ সময়ে মস্তিষ্ক দ্রুত বৃদ্ধি পায়, তবে মস্তিষ্কের কোষগুলোর মধ্যে অতিরিক্ত সংযোগ ধীরে ধীরে কমতে থাকে। এই সময়ের মস্তিষ্ক কাজ করে এক শিশু হিসেবে, যা অগোছালোভাবে কাজ করার মতো।কৈশোর (৯ থেকে ৩২ বছর): এই পর্যায়ে মস্তিষ্কের কোষগুলোর সংযোগ আরও দক্ষ ও শক্তিশালী হয়ে ওঠে। তবে, এই সময়ের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেশি থাকে। নতুন গবেষণা থেকে জানা গেছে যে, মস্তিষ্কের কৈশোর শেষ হয়ে যায় ১৮-১৯ বছর বয়সে, তবে তা প্রকৃতপক্ষে ৩০ বছর বয়স পর্যন্তও স্থায়ী হতে পারে।প্রাপ্তবয়স্ক অবস্থা (৩২ থেকে ৬৬ বছর): এই সময়কালে মস্তিষ্কের পরিবর্তন কম হয়ে যায় এবং এটি বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বের এক স্থিতিশীল অবস্থানে পৌঁছে যায়। এই ধাপটি দীর্ঘস্থায়ী- ৩২ থেকে ৬৬ বছর বয়স পর্যন্ত।বার্ধক্যের শুরু (৬৬ থেকে ৮৩ বছর): এই পর্যায়ে মস্তিষ্কের সক্ষমতা কমতে শুরু না করলেও, মস্তিষ্কের কোষের সংযোগের ধরনে পরিবর্তন আসে। মস্তিষ্কের অংশগুলো একত্রে কাজ না করে, আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে কাজ করতে থাকে। ডিমেনশিয়া ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে।বার্ধক্যের শেষ (৮৩ বছরের পর): এই সময় মস্তিষ্কে আরও স্পষ্ট পরিবর্তন ঘটে, যা আগের পরিবর্তনের মতোই তবে অনেক বেশি দৃশ্যমান হয়। মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়, এবং বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যা বৃদ্ধি পায়।গবেষকরা বলছেন, এই তথ্যগুলি আমাদের মানসিক স্বাস্থ্য এবং ডিমেনশিয়ার ঝুঁকি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মস্তিষ্কের বয়সের বিভিন্ন ধাপের পরিবর্তনগুলো মানুষের জীবনের নানা গুরুত্বপূর্ণ সময়ে স্বাস্থ্যগত সমস্যা তৈরি করতে পারে, যার মধ্যে রয়েছে মাতৃত্ব, পিতৃত্ব এবং বয়স্ক অবস্থায় শারীরিক সমস্যার বৃদ্ধি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত