সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া উপজেলার ৭ নং শোভনা ইউনিয়নের মাদারতলা বাজারে (১৩ই অক্টোবর শুক্রবার) বিকাল ৫ ঘটিকায় খুলনা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ডুমুরিয়া-ফুলতলা ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব অজয় সরকারের গ্রাহক সমাবেশ ও লিফলেট বিতরন অনুষ্ঠিত। উক্ত সমাবেশে জেলা,উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতাকর্মী সহ জনাব অজয় সরকার ১৪ নং মাগুরখালী হয়ে মাদারতলা বাজারের সকল ব্যবসায়ী,জন-সাধারনের সাথে মত বিনিময় সহ লিফলেট প্রদান করেন।
প্রধান অতিথি বর্তমান সরকারের প্রধান প্রধান উন্নয়ন মূলক কর্মকান্ডের ব্যাপক আলোচনা করেন। বিশেষকরে,পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল নির্মাণ, সমুদ্রসীমা বিজয়,বিনামূল্যে ঘর প্রদান,ফ্লাইওভার নির্মাণ,বঙ্গবন্ধু টানেল নির্মাণ,পায়রা সমুদ্র বন্দর নির্মাণ,নারীর ক্ষমতায়ন,অনলাইন সেবা প্রদান,মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি,জেলেদের খাদ্য সহায়তা প্রদান সহ অনন্য বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য জন-সাধারনের কাছে আশা ব্যক্ত করেন।


