লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ২৯.১১.২০২৩,
বাংলাদেশে মোট ৪৯ টা নিবন্ধিত রাজনৈতিক দল। অনিবন্ধিত আরো গোটা ১০ দল আছে যা আলোচনা র ভিতর টানলাম না! এই সব রাজনৈতিক দলের ভিতর
প্রধান দল হচ্ছে বিএনপি, জে পি, জামাত, হেফাজত,
ইত্যাদি। জাসদ রব, ইনু, বাসদ মান্না, গন ফোরাম, কমিউনিস্ট পার্টি, ইসলামি আন্দোলন, রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, কল্যান পার্টি, ডাঃ বদরুদ্দোজা, অলি আহম্মেেদ ইত্যাদি এমনি One man one party আছে মোট ৪৯ দলের অধিকাংশ!
প্রশ্ন হলো “অংশগ্রহণমূলক” কি? What is Participatory electon? কোন রাস্ট্র বিজ্ঞানী কি এমন বিষয়ের সজ্ঞা দিয়েছেন? রাজতন্ত্র সমাজতন্ত্র গনতন্ত্র এর সজ্ঞা রাস্ট্র বিজ্ঞানে আছে কিন্তু “সামরিক তন্ত্রের” সজ্ঞা কোন রাস্ট্র বিজ্ঞানী দেন নাই, কেন দেন নাই?
হয়তো তারা সভ্যভব্য ভদ্রলোক মানুষ ছিলেন, এত শিক্ষাদীক্ষা অভিজ্ঞতা নিয়ে অসভ্য রাস্ট্র শাসন কল্পনায় ও আনেন নাই! দেশের সিকিউরিটি দেশ শাসন করবে তা তাদের মস্তিষ্কে আসে নাই! অথচ আশির দশকে মার্কিন মদদ পুষ্ট ৫৭ দেশে সামরিক শাসন এশেছে বাংলাদেশ চিলি সহ! পাকিস্তান তো জন্ম থেক প্রত্যক্ষপরোক্ষ ভাবে আজও সামরিক পরিচালিত সরকার। আমাদের দেশে তো সামরিক জান্তার গড়া দল নিয়ে মাঠে রাজনৈতিক লোকজন যারা নিজেদের সভ্য বলেও দাবী করেন!
ঠিক “অংশগ্রহণমূলক” নির্বাচন শব্দ টা রাস্ট্র বিজ্ঞানীদের জানা ছিলো না ঠিক কত দল নির্বাচনে অংশ গ্রহন করলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে বা কোন দল যতক্ষণ নির্বাচনে না আসবে ততক্ষণে অংশগ্রহণমূলক হবে না।
দ্বাদশ জাতীয় নির্বাচনে চরিত্র পাল্টে গেছে। মূল বিরোধী দল কে? যাকে আমরা ভাবতাম তা ভেঙেছে বাজে ভাবে! নারায়ণগঞ্জের তৈমুর থেকে রাজশাহীর আকরামুজ্জামান (খালেদার উপদেষ্টা), মেজর আক্তারুজ্জামান, ডঃ কর্নেল অলি, শমসেরের মমিন চৌধুরী এমনি ১৭৬ জন বিএনপি তারেকের দল থেকে নির্বাচনে যাচ্ছেন কেউ তৃনমুল কেউ B N M কেউ স্বতন্ত্র! এছাড়া অন্যান্য সব দল নির্বাচনে যাচ্ছেন।
তা হলে নির্বাচন বন্ধ করার সামর্থ্য কি “বিএনপি তারেক” ধারন করেন? Does he posses the ability to stop the Election as his mother was unseated by A L in 1996/1997? অবশ্য সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে আনার ব্যবস্হা করেছেন কিনা
“তারেক সাহেব” তা এ অধম কলম লেখকের জানা নাই!
জিয়া এরশাদের “রেফারেন্ডাম” হা, / না ভোট কি অংশগ্রহণ মূলক ছিলো? আইয়ুব খান ফাতেমা জিন্নাহর
নির্বাচন (গোলাপ ফুল হারিকেন মার্কা) কি সচ্ছ অংশগ্রহণমূলক ছিলো! সোহরাওয়ার্দী ভাসানী মুজিব যুক্তফ্রন্ট ক্ষমতায় এসেছিলেন কি তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে, ১৯৭০ নির্বাচনে মুজিব ৯৮.৪% ভোট পেয়ে দেশ স্বাধীন করেছিলেন কি তত্বাবধায়ক সরকারের অধীনে নাকি “সামরিক জান্তার” অধীনে? প্রেসিডেন্ট সাত্তার ও আওয়ামী প্রেসিডেন্ট প্রার্থী “কর্নেল ওসমানীর” প্রেসিডেন্ট নির্বাচন কি তত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিলো নাকি বিএনপি র অধীনে হয়েছিলো?
এসব প্রশ্নের উত্তর যারা জানেন তারা চিন্তিত এজন্য যে সেনানিবাসে জন্ম নিয়ে ও যে দলটা দুই তিনবার ফ্রী ফেয়ার নির্বাচনে ক্ষমতায় এসেছিলো সেই দলটা ” তারেক জিয়ার” মত অরাজনৈতিক স্হুুল বুদ্ধি সম্পন্ন যার অসদাচরণে মেজর হাফিজ তৈমুর মোরশেদ রা দল
থেকে বের হয়ে যায় তার বুদ্ধি তে বিএনপি নামক দলটা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে যাচ্ছে না তো?



