শনিবার, মার্চ ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী মাননীয় প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ১৫.০১.২০২৪

 

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় নির্বাচন সমাপ্ত হলো! বিশ্বের বৃহৎ শক্তিগন যার যার অবস্থান থেকে নির্বাচন মূল্যায়ন করেছেন! বিশ্বের পর্যপেক্ষণ টীম শান্তি পূর্ন নিরপেক্ষ হুমকি ধামকি বিহীন ভোট বলেছেন! সে দলে মার্কিন পর্যবেক্ষক সহ বাইডেন স্যারের নিজ দল “ডেমোক্র্যাট” পর্যবেক্ষক ছিলেন, তিনি ও অনেক ভালো নির্বাচন বলেছেন! ভোটার উপস্থিতির একটা চমৎকার ব্যাখ্যা ভদ্রলোক দিয়েছেন, “বিশ্বের সবচেয়ে কম সময় নিয়ে বাংলাদেশের নির্বাচন হয় সেজন্য ভোটার উপস্থিতি immaterial”

 

১৯৭১ সাল থেকে মার্কিন সরকার কখনও বাংলাদেশ কে নিরপেক্ষ বিচারে দেখেন নাই এ নির্বাচন কে ও দেখবেন না সেটাই স্বাভাবিক। বাংলাদেশ স্বাধীনতা মেনে নেন নাই নিক্সন কিসিঞ্জার যার জন্য বঙ্গবন্ধু কে ১৯৭৫ এ, ইন্দিরা গান্ধী কে ১৯৮৪ তে জীবন দিতে হলো! ১৯৯০ সালে রাশিয়া ভেঙে ১৫ টা দেশ বের করে দিলো, কাউকে বললো তুমি মুসলমান সোভিয়েত সাথে থাকবা ক্যান, কাউকে বললো তুমি রুশ ভাষাভাষী নও স্বাধীনতা নিয়ে নাও! ভাঙলো যূগোশ্লাভ এমনি দীর্ঘ পরিকল্পনা মার্কিন টার্গেট !

তারা যে-কোন কিছু অঘটনা ঘটন পটিয়সি! সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী কে অবশ্যই গোয়েন্দা সতর্কতা শতভাগ নিশ্চিত করতে হবে, ঢিলেঢালা সুযোগ নিবে ঘরের হাইব্রিড

এবং পরাজিতরা। যাদের চৌদ্দ পুরুষ নৌকায় ছিলো না তেমন অনেকে দলের নিয়ন্ত্রণে উঠে আসছেন, তারা সহ সবার প্রতি সতর্ক নজর জরুরি। রিজার্ভ ফান্ড ওয়াশিংটন রিজার্ভ ব্যাংক থেকে সরিয়ে ফেলা উচিত বলে আমি মনে করি!

 

প্রিয় পাঠক, স্বতন্ত্র ব্যক্তি বেশি পাশ করার কারন নৌকায় থেকে-ও ত্যাগীনেতাদের মূল্যায়ন করেন নাই, জন বিছিন্নতা, মাটি মানুষের সাথে সম্পর্কের ধার ধারেন নাই! স্বতন্ত্র ৬২ জন পাশ করা এবং ৩৯ জন আওয়ামী সাংসদ হেরে যাওয়ার মূল কারণ জনগণের এবং ত্যাগী কর্মীর অবমূল্যায়ন! ক্ষমতাশীন হেভিওয়েট প্রার্থী পরাজয়ের মূল

কারন হাম বড়া ও বানিজ্য করে আখের গুছানো!

 

মাননীয় প্রধানমন্ত্রী আমার এলাকার চেয়ারম্যান মেম্বারদের

সাক্ষাৎ দিয়েছেন এবং কুশল বিনিময় করেছেন সে জন্য গর্ববোধ করছি। আমার উপজেলায় মোট ৭ জন চেয়ারম্যান, ৫৮ জন ওয়ার্ড মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান ও সহ চেয়ারম্যান মিলে প্রচুর নির্বাচনী কাজ করেছেন। সাংসদ “শেখ হেলাল ভাই” প্রচুর উন্নয়ন করেছেন যা জনগনকে ভোট কেন্দ্রে টেনে এনেছে!

আমার নিজ কেন্দ্রের ইউপি চেয়ারম্যান শেখ বাদশাহ ও মেম্বার শেখ মোস্তফা, হিজলা ইউনিয়ন চেয়ারম্যান কাজী শাহীন কে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় অনুষ্ঠানে দেখতে পাচ্ছি! জনশ্রুতি আছে প্রায় ৮০% ভোট পড়েছে আমার ইউনিয়ন সহ কয়েক ইউনিয়নে! অবশ্যই এসব নৌকার মাঝিমাল্লা দাড় বৈঠা ধারীরা সাংসদ সহ প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সহ would be thanked.

 

 

 

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।

ধর্মের মূল বানী মানবতা মনুষ্যত্ব তথা অহং মুক্ত কৃতজ্ঞতা ন্যায়পরায়নতা জনকল্যাণ মিথ্যা বর্জন মানব দোয়া বদদোয়া এড়িয়ে চলা!

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত