আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
আসন্ন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের দাবীর প্রেক্ষিতে তাদের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হচ্ছেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা একেএম সামসুল ইসলাম খান মাসুম।দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের দাবীর প্রেক্ষিতে তাদের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে তিনি প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সারা দেশের মতো কিশোরগঞ্জেও বইছে উপজেলা নির্বাচনের হাওয়া। জেলাজুড়েই চলছে নির্বাচনী তোড়জোড়। মাঠ ঘাঠ থেকে শুরু করে প্রচার প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।এ জেলার নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও কিশোরগঞ্জের ১৩টি উপজেলার সম্ভাব্য প্রার্থীরা এখন থেকেই আটঘাট বেঁধে মাঠে নামছেন। এক্ষেত্রে সরকারি দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিএনপিতে এখনো নির্বাচন ঘিরে কোন তৎপরতা দেখা যাচ্ছে না।জানা যায়,আগামী মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মতো উন্মুক্ত রাখতে চায় আওয়ামী লীগ।তাই এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দিবে না আওয়ামীলীগ।তাই সম্ভাব্য এলাকায় সরব রয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে প্রার্থিদের প্রচার প্রচারণা।ভেতরে ভেতরে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী তোড়জোড় শুরু করেছেন।কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ এ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হাফ ডজন নেতা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন।সর্বশেষ ২০১৯ সালের ২৪ মার্চ তৃতীয় ধাপে কিশোরগঞ্জের ১৩টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।সেই নির্বাচনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সাকাউদ্দিন আহাম্মদ রাজন।তবে আওয়ামীলীগের মনোনয়ন পেলেও তাকে হারিয়ে বিজয়ী হন বিদ্রোহী প্রার্থী তৎকালীন ভাইসচেয়ারম্যান মাসুদ আল মামুন খান। গত নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে ফেল করলেও সাকাউদ্দিন আহাম্মদ রাজন এবার দলীয় প্রতীক না থাকায় নির্বাচন করবেন কিনা বিষয়টি এখনো ক্লিয়ার না।তিনি ছাড়াও বর্তমান উপজেলা চেয়ারম্যান গত নির্বাচনের বিদ্রোহী প্রার্থী মাসুদ আল মামুন খান এবারও নির্বাচন করবেন।এছাড়াও আরও চার নেতা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে তৎপরতা শুরু করেছেন তারা হলেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক,শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌল্ট্রি ফিড মালিক সমিতির জেলা সভাপতি একেএম সামসুল ইসলাম খান মাসুম,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বৌলাই ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার,জেলা পরিষদের সাবেক সদস্য মো: সাজ্জাদুল ইসলাম।শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম খান।দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে রয়েছে তার নিবিড় যোগাযোগ।এ বিষয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মাসুম খান বলেন,’আমি দীর্ঘদিন যাবত পৌরসভাসহ সদর উপজেলাবাসীর সুখ দুখে পাশে আছি।আমি পৌরসভা ও উপজেলাবাসীর সেবক হয়ে জনকল্যাণে কাজ করতে চাই।দলীয় নেতাকর্মী সহ এলাকার সাধারণ মানুষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি’।
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মাসুম খান
আপডেট:

