আলআমিন কবির সোনারগাঁও নারায়নগঞ্জ।
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ মোহাম্মদ আলমগীর।
তিনি বলেন পহেলা বৈশাখ ১৪৩১। বাংলা সনের প্রথম দিন। নববর্ষের ঊষালগ্নে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী সোনারগাঁও বাসী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক আলোকিত আনন্দময় উৎসব। এ উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের তরঙ্গায়িত রূপ। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা। নতুন বছর মানেই অতীতের সব ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে গতিশীল কর্মপ্রবাহে সুন্দর, সমৃদ্ধ আগামী নির্মাণ করা।
সোনারগাঁও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ মোহাম্মদ আলমগীর বলেন, প্রতিটি উৎসবের অন্তস্থল থাকে ধনী-নির্ধন নির্বিশেষে সব মানুষের মিলন, পরোক্ষে একটি জাতির নানা সম্প্রদায়, ধর্ম—গোষ্ঠীকে সংযুক্ত করে নানাভাবে। ১৪৩১ বাংলা সনের প্রথমদিনের নতুন আলোতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কায়মনোবাক্যে দেশের সব মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করছি।



