কিশোরগঞ্জ প্রতিনিধি :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাড়াইল উপজেলায় নিহত ও আহত পরিবারের পাশে দাড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার নেতৃবৃন্দ।
বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাড়াইল উপজেলায় শহীদ ও আহত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তাড়াইল করিমগঞ্জ এর আস্থাভাজন নেতা হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, জেলা সদস্য মাহমুদুর রহমান মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক( মোমেনশাহী বিভাগ) মুফতি জোবায়ের আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক তানভীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, স্কুল ও কলেজ সম্পাদক হাফিজুল ইসলাম হামীম।
এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল থানা শাখার সভাপতি আমিরুল ইসলাম সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য:ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল থানা শাখার সাবেক সভাপতি মরহুম আলী ইকরাম রহ : এর কবর জিয়ারত করা হয়।



