বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিচার যদি না হয় তাহলে আমাদের এ দেশ থেকে খুন এবং গুমের রাজনীতি বন্ধ হবে না। তাই গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনামলে যতগুলি খুন ও গুমের ঘটনা ঘটেছে প্রত্যেকটির বিচার হতে হবে।শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে কর্মী সম্মেলন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। নাহলে গত ১৫ বছরে আমাদের ওপর যে নির্যাতন করা হয়েছে যদি আমাদের কর্মীরা ধৈর্য না ধরত, তাহলে এ দেশে অনেক প্রতিশোধের ঘটনা ঘটত।’
দেশের নারী সমাজ সম্পর্কে জামায়াতের আমির বলেন, ‘বর্তমানে দেশে নারীদের মর্যাদা কম। নারী সমাজের কোনো নিরাপত্তা নেই। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে সকল কাজের পাশাপাশি নারীদের নিরাপত্তা ও মর্যাদা শতভাগ নিশ্চিত করা হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। তিনি বলেন, ‘বাংলাদেশের একটি রাজনৈতিক দল মনে করেছিল জামায়াতে ইসলামী শেষ হয়ে গেছে। কিন্তু তাদের ধারণা ভুল। এর প্রমাণ আজকে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলন ও সমাবেশ।জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের দায়িত্বে নিয়োজিত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ‘বিরাট একটা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলন করে এ দেশকে ফ্যাসিস্টমুক্ত করেছে। যারা গত ১৫ বছর ধরে দেশে অত্যাচার চালিয়েছে। আমাদের এমন কোনো রাজনৈতিক বক্তব্য দেয়া উচিত নয়, যাতে আমাদের নিজেদের ঐক্য বিনষ্ট হয়। সেই ফ্যাসিস্ট পলাতক ও বিতাড়িত রাজনৈতিক দল যেন পুনরায় দেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে সে ব্যাপারে আমাদের সবাইকে ঐকমত্য পোষণ করতে হবে।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবর রহমান বেলাল বলেন, ‘সাঈদ ও মুগ্ধদের মতো হাজারো উৎসর্গকৃত প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি।দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. এনামুল হক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।সমাবেশে দিনাজপুর ছাড়াও রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, জয়পুরহাটসহ বিভিন্ন জেলা থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা শতভাগ নিশ্চিত করা হবে
আপডেট:

