এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত এক যুবকের মামলায় আসামি করা হয়েছে বিএনপি নেতাদের। ৫ই আগস্টের পর থেকে পদ-পদবি, কমিটি গঠন, দখল, চাঁদাবাজি এবং এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব ও কোন্দল দেখা দিয়েছে। কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন দখল ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া মাত্রই প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। আর বড় দলে পদ-পদবির জন্য প্রতিযোগিতা থাকবেই। কিন্তু নেতাকর্মীদের দলের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।ঘটনাও ঘটছে। নিজেদের মধ্যে সংঘর্ষে দলীয় নেতাকর্মীরও মৃত্যু হয়েছে। তবুও থামছে না অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিং। ৫ই আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপি’র হাইকমান্ড। সভা, সেমিনার, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকারও বার্তা দেয়া হচ্ছে। দখল এবং চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর অবস্থানে রয়েছে দলটি। নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার ও পদ স্থগিত করা হচ্ছে। ভেঙে দেয়া হচ্ছে কমিটিও। এরপর থেমে নেই দখল, চাঁদাবাজি ও মারামারি। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও দলীয় কোন্দল মাথাচাড়া দিয়ে উঠছে। সর্বশেষ শনিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দলীয় কোন্দল ও বিরোধে স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার বাঙ্গড্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় বিএনপি’র একটি পক্ষের হামলায় অপরপক্ষের ওই স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন। সেলিম ভূঁইয়া উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।সূত্র মতে, গত রোববার যে ১৩টি জেলায় নতুন করে আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে, এরমধ্যে কয়েকটি মেয়াদোত্তীর্ণ, নিষ্ক্রিয় ও দুর্বল কমিটি ছিল। অভিযোগ ছিল, সম্মেলন করার নির্দেশনা দেয়ার পরেও তারা সম্মেলন করতে ব্যর্থ হয়েছে। এছাড়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তাদের পারফরম্যান্স ভালো না থাকার অভিযোগেও নতুন আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে। অন্য জেলা কমিটিগুলোও বিএনপি’র হাইকমান্ড পর্যালোচনা করছেন। পর্যালোচনা অনুযায়ী সামনে আরও নতুন কমিটি আসবে এবং এসব কমিটিতেও পরিবর্তন আসবে।

