মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

দুই প্রতিবেশীর সংঘাতে নিন্দা জানান তারেক জিয়া

আপডেট:

প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের কারণে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের এমন হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সংঘাত পরিহার করে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বুধবার (৭ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্ট তিনি এ আহ্বান জানান।পোস্টে তিনি লিখেছেন, যেহেতু আশপাশে উত্তেজনা বাড়ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।তিনি আরও লিখেছেন, অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত