মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছে বিএনপি : মীর্জা ফকরুল

আপডেট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি দেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করেছে এবং ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার ব্যবস্থা করা হয়েছে।গতকাল সোমবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, “জনগণের সমর্থনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একদিকে দেশের রাজনৈতিক পরিবর্তন ঘটাবো, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবো।”তিনি আরও বলেন, “গত ১৫ বছরে দেশে একটি ভয়াবহ ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, যা মূলত বিএনপিকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে পরিচালিত হয়েছিল। এই সময়ে প্রায় ৬০ লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়, প্রায় ২০ হাজার মানুষ হত্যা করা হয় এবং ১,৭০০ নেতাকর্মীকে গুম করা হয়।বিএনপি মহাসচিব বলেন, “আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা সেই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্ত হতে পেরেছি। এখন চ্যালেঞ্জ হলো, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা সুষ্ঠুভাবে আয়োজন করা।”

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত