ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনিশ্চয়তার মধ্যেই ১১৯ আসনে প্রার্থী ঘোষণা করছে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপি এবং আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের নেতৃত্বে গড়া ২০ দলের জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ।গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে প্রার্থী ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম তালিকা আকারে পড়ে শোনান জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মজিবুল হক চুন্নু।নির্বাচনে ১১৯ আসনে ১৩১ জন প্রার্থী ঘোষণা করেছে এনডিএফ। এর মধ্যে কিছু আসনে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করে জোটটি।(ঝালকাাঠি-২), ডা. সেলিমা খান (ঝালকাঠি-১), সেকান্দার আলী মুকুল বাদশা (পিরোজপুর-৩), মো. আব্দুল হালিম (টাঙ্গাইল-৩), মো. রেজাউল করীম (টাঙ্গাইল-৮), ইদি আমিন এপোলো (ঢাকা-৯), এস এম আমিনুল হক সেলিম (ঢাকা-১১), হাজী নাসির উদ্দিন সরকার (ঢাকা-১২), অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ (শরিয়তপুর-১), ওয়াহিদুর রহমান ওয়াহিদ (শরিয়তপুর-২), ম. ম ওয়াসিম (শরিয়তপুর-৩), মোখলেসুর রহমান বস্তু (জামালপুর-৪), মো. ইলিয়াস উদ্দিন (শেরপুর-১), জাহাঙ্গির আহমেদ (ময়মনসিংহ-৪), মো. আলমগীর হোসেন (কুমিল্লা-৩), এইচ এম এন শফিকুর রহামন (কুমিল্লা-১১), জাফর আহমেদ রাজু (ফেনী-২), ফজলে এলাহি সোহাগ মিয়া (নোয়াখালী-৩), মো. শামসুল আলম (কক্সবাজার-১), অ্যাডভোকেট মো. তারেক (কক্সবাজার-৩), মো. সাইফুল ইসলাম স্বপন (নোয়াখালী-৫), অ্যাডভোকেট নাসির উদ্দিন বায়জিদ (নোয়াখালী-৬), শেখ মোহা্. ফায়িজ উল্লাহ স্বপন (লক্ষীপুর-২), জহিরুল ইসলাম রেজা (চট্টগ্রাম-২), এম এ সালাম (চট্টগ্রাম-৩), মো. নজরুল ইসলাম (চট্টগ্রাম-৭), এম এ মঞ্জুর মাষ্টার (কক্সবাজার-৪) ও শেখ মোহাম্মদ আলী (ঢাকা-১৮)।
আনোয়ার হোসেন মঞ্জু ও শেখ শহিদুল ইসলাম ছাড়াও জাতীয় পার্টি-জেপির প্রার্থীরা হলেন, সালাহ উদ্দিন মাহমুদ (কক্সবাজার), মো. রুহুল আমিন (কুড়িগ্রাম-৪), মাহিন হোসেন (ঝালকাঠী-২), অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল (ঝালকাঠী-১), জনতা পার্টি বাংলাদেশের মো. আসাদুজ্জামান (ঠাকুরগাঁও-৩), শওকত মাহমুদ (কুমিল্লা-৫), অ্যাডভোকেট মো. আবদুল্লাহ (শেরপুর-১), জাতীয় ইসলামী মহাজোটের গোলাম মোর্শেদ রনি (নারায়নগঞ্জ-৪), তৃর্নমূল বিএনপির কেএম জাহাঙ্গীর (ঝিনাইদাহ-২), দীপক কুমার পালিত (চট্টগ্রাম-৯), টি এম জহিরুল হক তুহিন (বরিশাল-৬), ইঞ্জি. শেখ শাহীন রহমান (খুলনা-৪), লায়ন আফরোজা বেগম (ঢাকা-১৮), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাহ জামিল আমিরুল (মেহেরপুর-২), বাংলাদেশ স্বাধীন পার্টির মির্জা আজম (খুলনা-১), প্রফেসার হুমায়ুন কবির (কুমিল্লা-৫), ডাক্তার মুনির হোসেন (চাঁদপুর-৩), আলহাজ্ব শরীফ শাকি (ব্রাহ্মনবাড়িয়া-৩), এ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টির এম আর করিম (টাঙ্গাইল-২), মো. সেলিম রেজা (নওগাঁ-৫), ডেমোক্রেটিক পার্টির এস এম আশিক বিল্লাহ (নড়াইল-১), এস এম খায়রুজ্জামান (ঢাকা-১৫) ও আতাউর রহমান বিল্লাহ (গাইবান্ধা-৪)।
এছাড়াও অন্যান্য প্রার্থীদের মধ্যে আরও রয়েছে— নাগরিক পার্টির লস্কর হারুন অর রশীদ (ঢাকা-১০), গণতান্ত্রিক আন্দোলনের এ আর এম জাফর উল্লাহ চৌধুরী (ঝালকাঠী-২), লিবারেল গ্রীন পার্টির খোকন চন্দ্র মজুমদার (ফেনী-৩), জাতীয় জোটের সরদার মোহাম্মদ আব্দুস সত্তার (নওগাঁ-৬), মো. সিরাজুল ইসলাম (হবিগঞ্জ-৪), মো. মোস্তফা কামাল বাদল (টাঙ্গাইল-৮), বাংলাদেশ জাতীয় দলের মো. জামাল হোসাইন (বরগুনা-১), বিলকিস সুলতানা (চট্টগ্রাম-১০), জাতীয় স্বাধীনতা পার্টির মো. মিজানুর রহমান মিজু (ঝিনাইদাহ-২), জয় প্রকাশ নারায়ন রক্ষিত (চট্টগ্রাম-১৩), জাসদ শাহজাহান সিরাজের মোয়াজ্জেম হোসেন খান মজলিস (মানিকগঞ্জ-৩), বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল (বরিশাল-৪) ও সার্বজনীন দলের নূর মো. মনির (শরিয়তপুর-১) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মনোনয়ন পেয়েছেন। ঢাকা-১০, বরিশাল-৬, ঢাকা-১৭, চট্টগ্রাম-৯, শেরপুর-১, শরীয়তপুর-১, ঢাকা-১৮, বরগুনা-১, বরিশাল-৪, ঝালকাঠি-২ ও টাঙ্গাইল-৮ আসনে একাধিক প্রার্থী রেখেছে এনডিএফ।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ৯ ডিসেম্বর জাতীয় পার্টির একাংশ ও জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোট হয়।জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল রয়েছে এই জোটে।এনডিএফের শরিক দলগুলো হলো জাতীয় পার্টির (জাপা) আনিসুল ইসলামী নেতৃত্বাধীন অংশ, বাংলাদেশ জাতীয় পার্টি (জেপি), জনতা পার্টি বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, গণফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (মহসিন রশিদ), জাতীয় ইসলামিক মহাজোট, বাংলাদেশ স্বাধীন পার্টি, বাংলাদেশ স্বাধীনতা পার্টি, অ্যালায়েন্স ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, জাতীয় সাংস্কৃতিক জোট, জাসদ (শাহজাহান সিরাজ), ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ও গণ আন্দোলন


