সোমবার, মার্চ ২৩, ২০২৬

কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না জামায়াতের আমির

আপডেট:

গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যের’ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে আমাদের এই আয়োজন। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না। গত তিনটা নির্বাচনে যারা একটা ভোটও দিতে পারেনি। আমরা তাদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করবো।অনুষ্ঠানে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেশবাসী দেখেছে। এখন অনুরোধ করবো, ন্যায়ের শাসন দেখার জন্য। মানুষ দিল্লির দাসত্ব থেকে মুক্তি পেতে চাই এলডিপির চেয়ারম্যান বলেন, নির্বাচনে সবার জন্য এখনো সমান সুযোগ নেই। এটার সুযোগ করে না দিলে অন্যান্য নির্বাচন কমিশনের মতো আপনাদেরও জেলে যেতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত