রবিবার, মার্চ ২২, ২০২৬

সিনেটর জুলিয়া প্রস্তাবিত ধর্ষের আইন ভুক্তভোগীদের জন্য বিপদজনক বিরোধী দল পিডি নেত্রী

আপডেট:

ইতালি সিনেটে প্রস্তাবিত ধর্ষের আইন নিয়ে বিরোধী দল গুলো তীব্র সমালোচনা করেছে। – সিনেটর জুলিয়া বঞ্জর্নোর (Giulia Bongiorno) প্রস্তাবিত যৌন সহিংসতা বিষয়ক আইনের সংস্কার প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ (Irricevibile) বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা।সমালোচকদের অভিযোগ, নতুন এই খসড়া আইনে ধর্ষণের সংজ্ঞায় ‘কনসেন্ট’ বা ‘পারস্পরিক সম্মতি’র বিষয়টিকে কৌশলে বাদ দেওয়া হয়েছে বা গুরুত্বহীন করা হয়েছে।বিরোধীরা বলছেন, যে আইনটি সম্মতির ওপর ভিত্তি করে হওয়ার কথা ছিল, সেখান থেকেই সম্মতির বিষয়টি সরিয়ে ফেলা হয়েছে, যা ভুক্তভোগীদের জন্য বিপদজনক।ইউরোপীয় মানদণ্ড বা ইস্তাম্বুল কনভেনশন অনুযায়ী সম্মতি ছাড়া যেকোনো যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে গণ্য করা হলেও, ইতালির নতুন প্রস্তাবে তা উপেক্ষিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রস্তাবিত আইনটি পাস হলে আদালতে ভুক্তভোগী নারীকে প্রমাণ করতে হতে পারে যে তিনি কতটা বাধা দিয়েছিলেন, শুধুমাত্র ‘না’ বলাটা যথেষ্ট নাও হতে পারে। এই আইনি সংস্কার নিয়ে লিগা (Lega) পার্টির সাথে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি (PD) ও নারী অধিকার সংস্থাগুলোর বড় ধরনের সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে।

সুত্র: হ্যালো ইতালির, পিডি,

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত