শনিবার, মার্চ ২১, ২০২৬

বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি বাতিল

আপডেট:

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের সব বেসরকারি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান গভর্নিংবডি ও অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের জন্য স্নাতক পাস তিনজন শিক্ষানুরাগী ব্যক্তির নাম প্রস্তাব করতে বলা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখা থেকে জারি করা ২৭ আগস্টের চিঠির নিদের্শনা বাস্তবায়নের লক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বর্তমান গভর্নিংবডি বা এডহক কমিটি বাতিল করা হলো।এতে আরো বলা হয়, কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণ করে অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের নিমিত্তে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী তিনজন করে শিক্ষা অনুরাগী ব্যক্তির নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করা হলো।এর আগে গত ২০ আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। আর ২১ আগস্ট দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল করে এসব কমিটি পুনর্গঠনের নির্দেশ দেয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত