বুধবার, মার্চ ২৫, ২০২৬

সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিক্যাল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবী

আপডেট:

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে সপ্তম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছেন শিক্ষক-কর্মচারীরা। তারা বলছেন, সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিক্যাল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া শিক্ষক-কর্মচারীরা ঘরে ফিরবেন না।মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করেন। পরে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। এর আগে তারা আন্দোলনস্থল থেকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিতে হবে বলে দাবি জানান।তার আগে গতকাল সোমবার সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে কথা বলে আশ্বাস দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির। তবে শিক্ষকরা বলছেন আন্দোলনস্থলে এসে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিতে হবে।এর আগে, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।সংগঠনের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজীজী দৈনিক সকালের কন্ঠের সিটি এডিটর কে বলেন, আমরা আশ্বাসে বিশ্বাসী না, আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে, আমাদের দাবি মেনে নেয়া হয়েছে। অন্যথায় শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত