বুধবার, মার্চ ২৫, ২০২৬

এই সাপ্তাহ ইএফটি তে বেতন পাবে বেসরকারি শিক্ষকেরা

আপডেট:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছে। আমাদের বাজেটের কোনো ঘাটতি নেই। তবে টেকনিক্যাল কিছু কারণে জানুয়ারি মাসের বেতন ছাড় করতে কিছুটা বিলম্ব হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তলণ করতে পারবেন।’কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।মাউশি ডিজি জানান, ‘বেতন না হওয়ায় শিক্ষকরা কষ্টে আছেন। তবে ভালো কিছু পেতে হলে কষ্ট স্বীকার করতে হবে। এই অসুবিধা সাময়িক। এই প্রক্রিয়াটি পুরোপুরি চালু হয়ে গেলে শিক্ষকরা মাসের শুরুতেই বেতন পাবেন। আশা করছি চলতি সপ্তাহেই শিক্ষক-কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবেন।’বেসরকারি এমপিওভুক্ত প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষক-কর্মচারীর বেতন দিতে এজি অফিসে তথ্য পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার অথবা আগামী বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন যাবে। এরপর তারা জানুয়ারি মাসের বেতন তুলতে পারবেন।এ বিষয়ে মাউশির সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মোঃ শাহজাহান বলেন‘শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বেতন সংক্রান্ত তথ্য এজি অফিসে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে শিক্ষক-কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত