বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

মঠবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে নববর্ষ পালিত

আপডেট:

এসো হে বৈশাখ ১৪৩২ নববর্ষ উদযাপিত হয়
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে। মাউসির নির্দেশে বৈশাখী উৎসব পালিত হয়। ফেনী ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া উচ্চ বিদ্যালয় সকাল ৯ টায় বৈশাখী শোভা যাত্রার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত করে। তাদের শোভাযাত্রাটি স্কুল থেকে আরম্ভ হয়ে প্রধান প্রধান সড়ক গুলোকে প্রদক্ষিণ করে আবার স্কুলে গিয়ে শোভাযাত্রা শেষে হয়। প্রধান শিক্ষক, সিনিয়র সহকারী শিক্ষক বৃন্দ ও ছাত্রছাত্রীরা বাঙালি ঐতিহ্য লালিত বৈশাখ কে বরণ করে। বাংলা চিরাচরিত রুপ কে তুলে ধরেছে ছাত্রছাত্রীরা বৈশাখী পোশাক পরে এসেছে, শিক্ষক-শিক্ষিকার ও বৈশাখী পোশাক পরে শোভাযাত্রা অংশগ্রহণ করে।ফেনী সেন্টাল হাই স্কুল, ফেনী সরকারি বালিকা বিদ্যালয়, সহ ফেনী জেলার সকল স্কুল ও কলেজ সমুহে বৈশাখী উৎসব পালিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত