আগামী ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। মঙ্গলবার ঢাকা শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, আগামী ১০ জুলাই দুপুর ২টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

