সুদীপ্ত মিস্ত্রী ডুমুিরয়া (খুলনা) প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব -২০২৩ উদযাপন উপলক্ষে ৭ ই অক্টোবর রোজ শনিবার ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুশান্ত সরকার পিপিএম মহোদয়। প্রধান বক্তা হিসেবে গঠনমূলক ও দিকনির্দেশনা বক্তব্য প্রদান করেন ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহবায়ক গণমানুষের প্রিয় নেতা জনাব প্রভাষক গোবিন্দ ঘোষ। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সেখ কনি মিয়া বিপিএম মহোদয়। সভা পরিচালনা করেন ডুমুরিয়া থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) জনাব মুক্ত রায় চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা, ডুমুরিয়া উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং ডুমুরিয়া থানার আওতাধীন ১৮৬ টি দূ্র্গা মণ্ডপের সভাপতি /সাঃসম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ।

