বিটু মজুমদার সম্পাদক
ইতালির উপ প্রধানমন্ত্রী সালভিনি বারীতে লেগা সমাবেশ বলেন ধর্ম বর্ন নয়, ইউরোপীয় সংস্কৃতি কে লালন করে যারা অভিবাসী হয়ে থাকতে পারবে তাদের ইউরোপে আসা উচিত। তা না হলে যারা মানতে পারবেনা তাদেরকে বের করে দিতে হবে। তিনি দাবী করেন
ইউরোপ অনেক বেশি মানুষকে ঢুকতে দিচ্ছে, যা আমাদের সামাজিক, নৈতিক ও অর্থনৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্ত করছে। সমস্যা ঈশ্বরে বিশ্বাস নয়, বরং যারা ইতালিতে আসে তাদের ইতিহাস, সংস্কৃতি, প্রতীক, ধর্ম
ও সংবিধান মানতে হবে। যারা মানতে অস্বীকার করে, তাদের বাইরে পাঠানো উচিত – ও উদারভাবে।” আমাদের সমাজকে আগতদের ইচ্ছামতো পরিবর্তন করতে হবে না – এ বার্তা দিয়েছেন সালভিনি। যদিও তিনি বিষয়টি ব্যাখা করে বলেনি। ইতালির সংস্কৃতির সাথে মিশে যাওয়ার জন্য যে ধরনের পরিকল্পনা প্রয়োজন সে বিষয়টি তিনি এড়িয়ে গেছেন। ইতালি বর্তমান জনসংখ্যার অর্ধকরও বেশি বার্ধক্যজনিত কর্মক্ষম নয় যার ফলশ্রুতিতে এই বছর কৃষিকাজ ও অন্যান্য কাজের জন্য তিন লক্ষ অভিবাসী শ্রমিক আনার ফ্লুসি আহবান করা হয়েছে। সমস্যা হচ্ছে তাদের ৬ মাসের জন্য আনা হবে তারপর নিজদেশে ফিরে যাবে তাদের কে তিনি কি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আনছেন। সেটি ইতালির নাগরিকদের পরিষ্কার ধারনা দিতে পারেনি।জনপ্রিয়তার জন্য অভিবাসন বিরোধী বক্তব্য দিয়ে তিনি ইতালির জনগণকে প্রতারিত করছেন বলে বেশিরভাগ ইটালিয়ান ধারণা করছে।যে দেশ থেকে শ্রমিক নিয়োগ হবে তাদেরকে ইতালির খাবার, সংস্কৃতি, জীবন যাপনের কৌশল শিখিয়ে আনতে হবে।তা না করে উপ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন কালে রাষ্ট্রের সংবিধান মেনে কথা বলা কি উচিত নয়। মেল্টিনি লিগা দলের সাধারণ সম্পাদক সলভিনি বক্তব্য আরো যুক্তি মুলক হওয়া উচিত। তিনি যে সব বিষয় কথা বলেছে তা অযৌক্তিক নয়। তবে সেটি জন্য পরিকল্পনা প্রনয়নের তার ভুমিকা ব্যাখা করা সাংবিধানিক দায়িত্ব । তা তিনি এডিয়ে যেতে পারেন না।
#MatteoSalvini #Lega


