লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ২৬.০৬.২০২৩
বাংলাদেশে গনতন্ত্র নাই, মানবাধিকার ভূলুণ্ঠিত, এমন কিছু সহ ৪২ টা অভিযোগ দায়েরকৃত মার্কিন ছয় কংগ্রেসম্যানের সহ বাইডেনের বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা চাওয়া বিভিন্ন নিষেধাজ্ঞার পিছনে, শেখ হাসিনার কঠোর অবস্থানে মার্কিন দৌড়ঝাঁপ। বাংলাদেশে আসতেছেন ভিক্টোরিয়া লুল্যান্ড ও ডোনাল্ড লু!
ইনি সেই ডোনাল্ড লু যিনি যে দেশে যান সেদেশের সরকার পরিবর্তন হয়, তা হলে কি বিএনপি নামক বাংলাদেশের দলটার জন্য সুখবর? পাকিস্তান শ্রীলঙ্কার মত বাংলাদেশের ও সরকার পরিবর্তন হবে, শিকা ছিড়তে যাচ্ছে ওঁৎ পেতে থাকা বিএনপির জন্য নাকি মার্কিন ছয় কংগ্রেস ম্যান কে ঘুষ দিয়ে লবিং করায় ফেসে যাচ্ছে —–
আমেরিকা বাংলাদেশের জন্ম চায় নাই, বাংলাদেশের দুর্ভিক্ষ সৃষ্টি থেকে অনেক অনাসৃষ্টিতে আমেরিকা দায়ী।
আমেরিকা তার স্বার্থ হাসিল না হলে যে কোন সময় গার্মেন্টস ব্যবসায় বাংলাদেশ কে ঘায়েলের চেষ্টা করতে পারে তাই “শেখ হাসিনা” দ্রুত ইউরোপীয় দেশগুলোতে সফর করেন, ঋষি শুনক গার্মেন্টস শুল্ক ফ্রী আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন। ফ্রান্সের কাছ থেকে অস্ত্র আমদানি বাড়িয়েছে, ফ্রান্স গাজীপুর থেকে ঢাকা মাত্র ৪০ মিনিটে আসার জন্য ৩০ কোটি ৩০ লাখ ডলার লোন চুক্তি হলো। ৫০ টা বাস থকবে এই স্পেশাল রোডে যা দেড় থেকে দুই মিনিট পর পর হাজির হবে। ৩০ মিনিটে আসা এ ৩০ মিনিটে গাজীপুর যাওয়া গেলে এবং এ সাথে মেট্রোরেল এক্সটেনশন করার ইচ্ছে আছে গাজীপুর পর্যন্ত, ধরুন বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেলো ট্রান্সপোর্টে! সিঙ্গাপুর সিটি থেকে আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল আছে সীবিজ সন্তোষা পর্যন্ত যারা গেছেন তারা জানেন!
তাই বলছিলাম দেশ চালাতে প্রজ্ঞা লাগে তা বর্তমান প্রধানমন্ত্রীর আছে! ভূরাজনৈতিক ব্যালান্সিং তিনি বোঝেন। L P গ্যাস মধ্য প্রাচ থেকে পর্যাপ্ত পেয়ে গেছেন! মার্কিন আনুকুল্যে বাঁচা যাবে না তা তিনি বোঝেন তাই মার্কিন কূটবুদ্ধি তে জাতিসংঘ মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনী বাদ দেয়ার কৌশল চলছে তার আগেই তিনি মধ্য প্রাচে সেনা সরবরাহের পথ উন্মুক্ত করে ফেলেছেন!


