সোহানুর রহমান সোহান ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
আজ রাতে কিশোরগঞ্জের ভৈরবে দুই কেজি গাঁজাসহ ভৈরব পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকায় মো. মহি উদ্দিন (২৫) ও মো. সুমন (৪০)দুইজনকে গাঁজা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। তারা হলেন, মো. মহি উদ্দিন (২৫) কালিপুর মধ্যপাড়া এলাকার মো. জহির উদ্দিনের ছেলে এবং মো. সুমন (৪০) একই পৌর শহরের পঞ্চবটি নতুন রাস্তা এলাকার মৃত মতি মিয়ার ছেলে। গতরাতে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. জামিরুল ইসলাম এক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদী দুইজন-কে গ্রেফতার করে তাদের নিজ হেফাজতে থাকা বাজারের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধারপূর্বক রাতে অভিযান চলাকালে জব্দ করেন। গ্রেফতারকৃত মো. মহি উদ্দিন (২৫) ও মো. সুমন (৪০) তাদের দুইজন-কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে ভৈরব থানা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন। এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
