মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

শিক্ষককে কুপিয়ে আহত করা সে বেলাল গ্রেফতার 

আপডেট:

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যম আজমনগর গ্রামের আসতর মাঝি বাড়ির মোঃ হারেছের ছেলে জাহিদুল ইসলামকে কুপিয়ে জখম করেছে একই বাড়ির তোফাজ্জল হোসেনের ছেলে বেলাল হোসেন। অবশেষে সে বেলালকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

 

উল্লেখ্য, অভিযুক্ত বেলাল একজন সিএনজি চালক। বৃষ্টির মধ্যে বাড়িতে সিএনজি নিয়ে আসার ফলে বাড়ির উঠোন নষ্ট হয়ে যায় তাই তাকে অন্তত বৃষ্টির মধ্যে যাতে সিএনজি বাড়িতে না আনে সে ব্যাপারে বলা হয়। ঘটনার আগেও বেশ কয়েকবার সামাজিক ভাবে তাকে নিষেধ করা হয়। সে নিষেধের তোয়াক্কা না করে উল্টো ঐ বাড়িতে বসবাস করা বাকি দুই পরিবারকে গালি গালাজ করে। এমনকি বাড়িতে বিভিন্ন সময় চিহ্নিত মাদক কারবারিদের নিয়ে আসা যাওয়া করে। কিছু বললে প্রাণনাশের হুমকি দেয়।

বিজ্ঞাপন

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত