গাইবান্ধায় বসতবাড়ী বাণিজ্যিক ভিত্তিতে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন কলাকৌশল শীর্ষক এক দিনের কৃষিজীবির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ও অর্থায়নে সোমবার গাইবান্ধা হর্টিকালচার সেন্টারে প্রশিক্ষণ ও আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাইবান্ধা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ সাইখুল আরিফিন ও সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির। এসময় ৩০ জন কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
