মিরসরাই প্রতিনিধি,
মিরসরাইয়ের শীর্ষ মাদক সম্রাট আমির হোসেন সেলিম প্রকাশ বুলেটকে আবারো ৫০০ পিস ইয়াবা-সহ আটক করেছে মিরসরাই থানা পুলিশ। গোপন সংবাদের তথ্যমতে মিরসরাইয়ের অজ্ঞাত স্হান থেকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
উল্লেখ, আমির হোসেন সেলিম (বুলেট) এর আগে-ও একাধিক বার মাদক সহ বিভিন্ন মামলায় আটক হয়েছেন। আমির হোসেন সেলিম প্রকাশ বুলেটের নামে মিরসরাই থানা মাদক, ডাকাতির চেষ্টা এবং মারা-মারি সহ এক ডজনের-ও বেশি মামলা রয়েছে বলে জানান মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কবির হোসেন।


